• হোম
  • বিনোদন
  •   আরাধ্যকে দেখার সুযোগ পেলেন ঐশ্বরিয়ার এক ভক্ত

আরাধ্যকে দেখার সুযোগ পেলেন ঐশ্বরিয়ার এক ভক্ত

অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-০৬-২০১২

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ঐশ্বরিয়া রাই বচ্চন

ঐশ্বরিয়া রাই বচ্চন

সাত মাস পেরিয়ে গেলেও মেয়ে আরাধ্যকে মিডিয়ার সামনে আনেননি ঐশ্বরিয়া রাই বচ্চন। আরাধ্যকে একনজর দেখার জন্য সবার মধ্যে ব্যাপক কৌতূহল থাকলেও, এখন পর্যন্ত তার কোনো ছবিও প্রকাশ হতে দেননি বচ্চন পরিবারের সদস্যেরা। তবে সম্প্রতি ঐশ্বরিয়ার এক অন্ধ ভক্ত আরাধ্যকে খুব কাছ থেকে দেখার বিরল সৌভাগ্য অর্জন করেছেন। ঐশ্বরিয়া নিজেই তাঁকে আরাধ্যর মুখ দেখতে দিয়েছেন।
সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে আরাধ্যকে নিয়ে শপিং করছিলেন ঐশ্বরিয়া। তাঁদেরকে দেখে আনিশাহ হুসাইন নামের ঐশ্বরিয়ার এক ভক্ত এগিয়ে যান। সে সময় ঐশ্বরিয়া তাঁর সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন। শুধু তা-ই নয়, একপর্যায়ে আরাধ্যকে একনজর দেখার সুযোগও করে দেন। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এ ঘটনায় দারুণ খুশি ঐশ্বরিয়ার ওই ভক্ত। পরে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘ঐশ্বরিয়া ও আরাধ্যর সঙ্গে দেখা হলো। ঐশ্বরিয়া আমাকে অটোগ্রাফও দিয়েছেন। ভক্ত পরিচয় দেওয়ার পর তিনি আমার সঙ্গে চমত্কার বন্ধুসুলভ আচরণ করেছেন। আরাধ্যকে ঠিকমতো দেখার সুযোগও করে দিয়েছেন। খুবই সুন্দর দেখতে হয়েছে আরাধ্য। সে মায়ের মতোই ফর্সা গায়ের রং পেয়েছে। তবে তার চোখের রং ঐশ্বরিয়ার মতো হালকা সবুজ নয়। হালকা বাদামি রঙের চোখ পেয়েছে আরাধ্য।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Nayan Kumar Dey

Nayan Kumar Dey

২০১২.০৬.১৯ ২১:১২
এটা কোনো খবর হলো।

২০১২.০৬.১৯ ২১:১৪
একটা আহামরি কারবার শুরু হয়ে গেছে।

MOSHARRAF HOSSAIN

MOSHARRAF HOSSAIN

২০১২.০৬.১৯ ২১:২২
SO WHAT?

nobikhan_panda

nobikhan_panda

২০১২.০৬.১৯ ২১:৪৬
রাবিশ্

A.W.Haq

A.W.Haq

২০১২.০৬.১৯ ২৩:৫৬
আরাধ্যকে দেখার সুযোগ পেলে মনে হয় আলাউদ্দিনের চেরাগ পেয়েছে !মৃত মাইকেল জ্যাকসন , ঐশ্বরিয়া এরা নিজেদের সন্তানদের মানুষ না আজব দুর্লভ চিরিয়া বা পশু-প্রাণী মনে করে কেন !

Aktaruzzaman

Aktaruzzaman

২০১২.০৬.২০ ০০:২৯
Absolutely rubbish