গেছোপনার জন্য খেপাত: ক্রিস্টেন
ক্রিস্টেন স্টুয়ার্ট
হলিউডের এ সময়ের ব্যস্ত তরুণ তারকাদের একজন টোয়াইলাইট ছবির অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। সুন্দরী তারকাদের মধ্যে সবচেয়ে ফিটফাট বলেও ধরা হয়ে থাকে তাঁকে। এই চটপটে ক্রিস্টেনও একসময় অন্যের টিটকারি-টিপ্পনি হজম করেছেন। কৈশোরে গেছোপনার জন্য অনেকে খেপাত তাঁকে। এ কথা অকপটে বলেছেন তিনি। ২২ বছর বয়সী এই তারকা সব সময় লেখক বা পরিচালক হওয়ার স্বপ্ন দেখতেন। অভিনয়? না, এসব ভাবনা মোটেও খেলেনি তাঁর মাথায়। অত চাপ কে নেবে? শোবিজ স্পাই-এ প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। ক্রিস্টেন বলেছেন, ‘আমার ১৫ বছর বয়সের ছবির দিকে তাকান। আমাকে বালক মনে হবে। আমি তখন আমার ভাইয়ের পোশাক পরতাম। ফুলবাবু আর কি!’ ওই সময় তাঁর চালচলন কৌতুকের খোরাক জোগাত। তবে এ নিয়ে তিনি মোটেও মাথা ঘামাতেন না। পিটিআই।
পাঠকের মন্তব্য
- ২০১২.০৬.০৮ ২০:১০
- েক্তা জিনিস আমি বুঝতে পারসি না, বিনদন পাতায় সব সময় তারকাদের আপৎিকর চবি দেয়া হয়, কেন তাদের কি ভাল চবি কি নেি।






