নিউটনের ধাঁধা সমাধান করল এক কিশোর

| তারিখ: ২৮-০৫-২০১২

  • ২৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
শৌর্য রায়

শৌর্য রায়

বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একটি ধাঁধা হাজির করেছিলেন বিশ্ববাসীর সামনে। তাঁর সেই ধাঁধার জট খুলতে ৩৫০ বছর ধরে গোলকধাঁধার মধ্যে ঘুরপাক খেতে হয়েছে বিশ্বের বাঘা বিজ্ঞানীদের। আর ১৬ বছরের এক কিশোর কিনা সহজেই গিট্টু খুলে দিল সেই ধাঁধার। এই কিশোরের নাম শৌর্য রায়। জন্ম ভারতের কলকাতায়। কিন্তু এখন বাবা-মায়ের সঙ্গে থাকে জার্মানিতে।
বস্তুর গতিসংক্রান্ত নিউটনের ধাঁধাটি ছিল এমন—পৃথিবীর ওপর থেকে একটি ঢিল সামনের দিকে পৃথিবীর সামন্তরালে ছোড়া হলে অভিকর্ষের টানে ঢিলটি কিছুক্ষণ পরে মাটিতে এসে পড়ে। তবে ঢিলটির ওপর যে শক্তি (বল) প্রয়োগ করা হয় এবং এর ওপর অভিকর্ষের টান, এ দুটো মিলিয়ে একটি মিশ্র বল তৈরি হয়। ওই বলের প্রভাবে ঢিলটি কিছুটা বাঁকাপথে মাটিতে পড়ে। প্রথমবারের চেয়ে যদি আরও জোরে ছোড়া হয় ঢিলটি আরও দূরে গিয়ে মাটিতে পড়ে। কিন্তু ঠিক কতটা জোরে বা গতিতে ছোড়া হলে ঢিলটি পৃথিবীকে একপাক ঘুরে এসে ঠিক যেখান থেকে ছোড়া হয়েছিল সেখানে পড়বে? আর মাটিতে পড়ে ধাক্কা খেয়ে কোন দিকে লাফাবে?
নিউটনের এই ধাঁধার একটা উত্তর পাওয়া গেছে কয়েক বছর আগে উন্নত কম্পিউটারের সাহায্যে। যদিও সেই উত্তর ছিল বেশ জটিল ও গোলমেলে। তবে অঙ্ক কষে শৌর্য যে সমাধান বের করেছে, তা অনেক সহজ। তার পদ্ধতি অনুসরণ করলে সহজেই হিসাব করা যাবে বলটির গতিপথ।
শৌর্যের বাবা প্রকৌশলী। ছোটবেলা থেকেই বাবা তাকে অনেক জটিল জটিল পাটিগণিতের সমাধান করতে দিতেন। আর সেই কঠিন অঙ্কের সৌন্দর্য খুঁজে বের করাই ছিল তাঁর সবচেয়ে মজার কাজ। এ জন্য নতুন এই সাফল্যের পেছনে বাবার অবদানকেই বড় করে দেখাতে চায় শৌর্য।
শৌর্যরা বছর চারেক আগে কলকাতা থেকে জার্মানিতে গিয়ে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। জার্মান ভাষা না জানার কারণে প্রথম দিকে তার খুব সমস্যা হতো। কিন্তু এখন সে অনর্গল কথা বলতে পারে জার্মান ভাষায়।
শৌর্য জানিয়েছে, তাঁর স্কুল থেকে একদিন শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ে। সেখানে নিউটনের বিষয়ে বলতে গিয়ে এক অধ্যাপক দাবি করেন, ‘কোনো মানুষের পক্ষে নিউটনের ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।’ অধ্যাপকের দাবি মেনে নিতে কষ্ট হচ্ছিল শৌর্যের। তাঁর মনে হলো, সব কিছুরই উত্তর সম্ভব। নিউটনের ধাঁধার জট খুলে শৌর্য দেখিয়েছে, আসলেই সব সমস্যার একটা সমাধান আছে।
এই কৃতিত্বের জন্য শৌর্যকে তাঁর স্কুলে দুই ক্লাস ওপরে তুলে দেওয়া হয়েছে। তবে তাঁর কাছে এটা এমন আনন্দের কিছু নয় এবং নিজেকে এতটা প্রতিভাবানও সে মনে করে না; বরং ভাবে, স্কুলে যদি আরও একটু ভালো করে ফুটবল খেলতে পারত, তাহলে সত্যি অনেক বেশি খুশি হতো সে। পিটিআই অনলাইন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Anjaan Ahmed

Anjaan Ahmed

২০১২.০৫.২৮ ০৩:৩৩
Another Great Bengali :-) Congratulation's to Mr.S Roy

kazi munjurul hasan

kazi munjurul hasan

২০১২.০৫.২৮ ০৪:৩৫
What is the Answer ? ?????????????????

Mohammad Shiful Islam

Mohammad Shiful Islam

২০১২.০৫.২৮ ০৬:০৫
চেষ্টা করলে সব সমস্যার সমাধান হয়কিনা জানি না। তবে সমস্যার অনেকটাই সমাধান হয়। সুতবাং চেষ্টা অব্যাহত রাখতেই হবে।

Mohammed

Mohammed

২০১২.০৫.২৮ ০৬:১৬
Congratulations,

Mahtaf Hossain

Mahtaf Hossain

২০১২.০৫.২৮ ০৭:৫১
অভিনন্দন শৌর্যকে। নিউটন হও। আইনস্টাইন হও । ওদের চেয়েও বড় হও। অ-নে-ক, অনেক বড় হও ।

Monu

Monu

২০১২.০৫.২৮ ১১:১৩
শেষে এক বাঙ্গালীই নিউটনের ধাঁধা সমাধান করল। শৌর্য রায় কে অনেক অনেক শুভেসছা ও ভালবাসা।

Aishik Ashraf | ঐশিক আশরাফ

Aishik Ashraf | ঐশিক আশরাফ

২০১২.০৫.২৮ ১১:২৫
সেই উত্তরটা কী? এটা ছাপা হয়নি কেন?

suman

suman

২০১২.০৫.২৮ ১১:২৭
God bless you.Light your life...

Md. Shahinul Islam

Md. Shahinul Islam

২০১২.০৫.২৮ ১১:৩৩
চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে সম্ভব

Imtiaz Lama

Imtiaz Lama

২০১২.০৫.২৮ ১৩:৪১
বুঝলাম , কিন্তু কি উৎতর ?

বাবু,ঢাকা।

বাবু,ঢাকা।

২০১২.০৫.২৮ ১৪:০৪
Congratulation's to Mr.S Roy, Please try to solved our political problem,

মোঃ এন ইসলাম

মোঃ এন ইসলাম

২০১২.০৫.২৮ ১৪:১১
This indeed a great news for Bangla speakers. This became a hit news.

faruk omar

faruk omar

২০১২.০৫.২৮ ১৪:১৫
কাজেই এই ধাঁধাঁর উত্তর এখন পর্যন্ত বের করা যায়নি - এটা বিশ্বাসযোগ্য নয়।

Jahed

Jahed

২০১২.০৫.২৮ ১৪:৪০
congratulation ...........

Mohd Elias Khan

Mohd Elias Khan

২০১২.০৫.২৮ ১৫:১৭
সমস্যা এবং সমাধান দুটোই সমান্তরাল চলে।সমস্যার সাথে সাথে সমাধানও তৈরী হয়।আমাদের সুধু সমাধানটা খুঁজে নিতে হয়।
২০১২.০৫.২৮ ১৫:৫৪
Worthless and nonsense! If he wants to be a learned student and to do something for the people and be something in future, he should have come to Bangladesh and study here under the banner of a BD students organisation. He is spoiling his valuable time where school-students are taken to attend University symposiums!

Nazmus Shahriar

Nazmus Shahriar

২০১২.০৫.২৮ ১৬:০৮
রিপোর্টটিতে শৌর্য রায় এর দেয়া সমাধান নিয়ে কোন ব্যাখ্যাই দেয়া হল না। অথচ শিরোনামে ধাঁধার সমাধান করার কথা বলা হল। প্রথম আলোর কোন পাঠকই কি বিজ্ঞান বুঝে না?

Shahed

Shahed

২০১২.০৫.২৮ ১৯:২৩
please Give us the answer

MD M TALUKDER

MD M TALUKDER

২০১২.০৫.২৮ ২০:০০
we proud of you....but can you explain what is the answer ?!!

গালীব পাশা

গালীব পাশা

২০১২.০৫.২৮ ২০:৪৫
সবিস্তার রিপোট চাই।

Ahsan Habib

Ahsan Habib

২০১২.০৫.২৮ ২০:৪৮
শাবাস বাঙালি!
কিন্তু উত্তরটা কি?

Mohammad Delowar Hossain

Mohammad Delowar Hossain

২০১২.০৫.২৮ ২১:৩৩
Congratulation's ,
What is the answer ??
post quickly .
২০১২.০৫.২৮ ২১:৩৫
চেষ্টা করলে সব সমস্যার সমাধান হয়কিনা জানি না। তবে সমস্যার অনেকটাই সমাধান হয়। সুতবাং চেষ্টা অব্যাহত রাখতেই হবে।
আমরা তার উত্তর টা কি ছিল ? জানতে চাই। আমাদের জানাবেন কি?

২০১২.০৫.২৮ ২১:৩৯
সমাধান কই ? এটা কেমন নিউজ হল ??

washimbd

washimbd

২০১২.০৫.২৮ ২৩:১২
১৬ বছর বয়সে যদি ৩৫০ বছর আগের একটি কঠিন সূত্র এর সমাধান পাওয়া যায়, তবে স্বাধীনতার মাত্র ৪০ বছরেও কেন বাংলাদেশ উন্নত হবেনা এর সুত্র বের করতে পারছেন না রাজনৌতিক নেতারা

S A Kabir

S A Kabir

২০১২.০৫.২৮ ২৩:২৩
দুই চারখানা ধাধা আমাগো দেন। আমরাও চেষ্টা নিয়া দেখি।

Sujan

Sujan

২০১২.০৫.২৮ ২৩:৩৮
অনেক অনেক ধন বাদ

Md. Ibrahim Khalil

Md. Ibrahim Khalil

২০১২.০৫.২৯ ০০:২৫
What is the answer? আশা কির প্রথম আেলা িবষয়িট জানােব।