শিরোনাম:

  • হোম
  • শেষের পাতা
  •   দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের সাজা বহাল

দুর্নীতির মামলায় সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-০৫-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

একটি দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের আপিল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞার একক বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান ও সাধন কুমার বণিক। তবে সাবেক এই প্রতিমন্ত্রীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানা গেছে।
রায়ের বিষয়টি অবহিত করে কামরুল হাসান খান প্রথম আলোকে বলেন, প্রায় ২০ বছর পর আপিলের ওপর শুনানি হয়। আদালত আপিল খারিজ করে রায় দেন। ফলে নিম্ন আদালতের তাঁকে দেওয়া তিন বছরের বিনা শ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানার রায় বহাল রইল। অনতিবিলম্বে তাঁকে সংশ্লিষ্ট আদালত আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ঢাকা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ মান্নান বাদী হয়ে ১৯৯১ সালের ২৯ জানুয়ারি মতিঝিল থানায় এ মামলাটি করেন। অভিযোগ করা হয়, ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিসিআইসির চেয়ারম্যান এবং শিল্পসচিব থাকাকালে মোশারফ হোসেন বিদেশে ভ্রমণ-ভাতাসহ বিভিন্ন খাতে পাঁচ লাখ ৬৪ হাজার ৪৪৯ টাকা আত্মসাত্ করেন। এ মামলায় ১৯৯২ সালের ২ জুলাই বিশেষ ট্রাইব্যুনালের রায়ে তাঁর তিন বছরের কারাদণ্ড এবং ছয় লাখ টাকা জরিমানা হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরই তিনি হাইকোর্টে আপিল করেন। আদালত তাঁর সাজা স্থগিত ও জামিন মঞ্জুর করেন। আপিলের ওপর শুনানি নিয়ে আদালত আজ রায় দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Maharaj Hossain

Maharaj Hossain

২০১২.০৫.২৪ ০০:০৯
মিঃ দুর্নীতিবাজ মোশারফ, এবারতো আর বলবেন না যে আওয়ামীলীগ আমার বিরুদ্ধে মামলা দিয়েছ, হয়রানি করছে, ইত্যাদি। আপনার নেত্রীই এমামলা আপন্নর বিরুদ্ধে করেছিলেন। এটা অন্তত কবুল করুন, তানা হলে আপনার নেত্রীর অবমাননা হবে। আর নাইকো মামলা, তার কথা নাইবা বললাম। আপনাদের মতো লোকেরা যখন জেলে যান তখন আমার খুব ভাল লাগে। কারণ রাষ্ট্রে সকল সুযোগ সুবিধা পাওনারাই নিয়েছেন, জনগনের সম্পদ লুট করেছেন, তাই জেলই আপনার জন্য উত্তম জায়গা। ধন্যবাদ হাইকোর্টকে।