শিরোনাম:

এসিড-সন্ত্রাস প্রতিরোধের আহ্বান

বিশাল বাংলা ডেস্ক | তারিখ: ২৬-০৩-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মো

    এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় মোড়ে

    প্রথম আলো

  • ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে গতকাল প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়

    ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে গতকাল প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়

    প্রথম আলো

এখনো এসিড নিক্ষেপ হচ্ছে। ঝলসে যাচ্ছে শরীর। ধরা পড়ছে না সন্ত্রাসীরা। এসিড-সন্ত্রাস প্রতিরোধের আহ্বান জানিয়ে গতকাল রোববার দেশের সাত জেলার নয় স্থানে মানববন্ধন হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অষ্টম শ্রেণীর ছাত্রী এ্যাপি খাতুনের ওপর গত বৃহস্পতিবার দিবাগত রাতে দ্বিতীয় দফা এসিড নিক্ষেপের প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রথম আলোর বদলে যাও বদলে দাও মিছিলের অংশ হিসেবে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রথম আলো বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক এম রায়হান, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিচালক শাহীনুর আলম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকেরা অংশ নেন।
ময়মনসিংহ: শহরের গাঙ্গিনারপাড় মোড়ে আয়োজিত মানববন্ধনের সময় বক্তারা বলেন, প্রথমবার এসিড-সন্ত্রাসের শিকার হওয়ার পর পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিলে এ্যাপিকে দ্বিতীয়বার এসিডের শিকার হতে হতো না। বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। বিশাল এ মানববন্ধনের সময় বক্তৃতা করেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, প্রভাষক কানিজ নাজমা, উম্মে তাবাসসুম, মো. এনামুল হক, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রভাষক ফাহমিদা ইসলাম, ইসরাত জাহান, শিক্ষার্থী সখিনা আক্তার, মিতু রানী সিংহ প্রমুখ।
মাগুরা: সকালে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় মানববন্ধনের খবর পেয়ে মাগুরা মহিলা পরিষদ, কালেক্টরেট কলেজিয়েট স্কুল ও দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় এসিড-সন্ত্রাস রুখতে নানা স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে মাগুরা বন্ধুসভার উপদেষ্টা হাবিবুল হাসান, মহিলা পরিষদের সভানেত্রী লিপিকা দত্ত, শিক্ষক কামরুল হাসান, শেফালী নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর: মেহেরপুরের মানববন্ধনে অংশ নেন মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ইব্রাহিম শাহিন, সাংস্কৃতিক সংগঠক নিশান সাবের, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, নারীনেত্রী নাশিদা আক্তার, জনপ্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের সামনে মানববন্ধনের সময় সংক্ষিপ্ত সমাবেশও হয়। গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মো. আবদুল কাদের শেখ, প্রধান শিক্ষিকা ফরিদা আকতার, বিএনপির নেতা শহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা সুকুমার মণ্ডল, সিপিবির নেতা রবীন্দ্রনাথ পাল, পৌর কাউন্সিলর মো. ফজলুল হক, ব্যবসায়ী পরিষদের নেতা মো. সিদ্দিক মিয়া প্রমুখ। বক্তারা এসিড কেনার ওপর কড়াকড়ি নজরদারি এবং এসিড-সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেশবপুর (যশোর): কেশবপুর সদরের ত্রিমোহিনী মোড় চত্বরে মানববন্ধনের সময় বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান, অধ্যাপক প্রবেশ কুমার দাস, বন্ধুসভার সভাপতি উজ্জ্বল ব্যানার্জি, শিশু সংগঠক আবদুল মজিদ প্রমুখ।
যশোর: শহরের গাড়িখানা সড়কে বিকেল পাঁচটা থেকে আধাঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন শিক্ষাবিদ তারাপদ দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, সিপিবির সভাপতি এলাহদাদ খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার লিগ্যাল এইড সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, নাট্য সংগঠন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেডারেশনের (সিডিএফ) সভাপতি রাজিয়া খাতুন, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রভাষক ইকবাল হোসেন, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সহসভাপতি নাজমা পারভীন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, পুলিশের দায়িত্বহীনতার কারণে ঝিনাইদহের শৈলকুপায় এ্যাপি খাতুন দ্বিতীয় দফায় এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। প্রথমবার এসিড ছোড়ার পর সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হলে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠত না।
কুষ্টিয়া: কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে বিকেল পাঁচটার দিকে মানববন্ধনে বন্ধুসভার অর্ধশতাধিক সদস্য অংশ নেয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া বন্ধুসভার সদস্য সেঁজুতি ভৌমিক, ইমাম মেহেদী, জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এ্যাপির ওপর এসিড নিক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘৃণ্য সন্ত্রাসী কাজে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।
রাজবাড়ী: রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার রাজবাড়ীর সভাপতি আবদুর রাজ্জাক খান, নাজমুল আহসান, কাজী তানভীর মাহমুদ, আজমল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেঞ্চদ প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন