এসিডদগ্ধ নারীদের সহায়তায় ফ্যাশন শো

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৪-০২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভরতনাট্যম নৃত্যের সঙ্গে সারা দিনের যাপিত জীবনের ফ্যাশনটা পাঁচটি কিউয়ের মাধ্যমে তুলে ধরা হলো সাবলীলভাবে। এসিডদগ্ধ নারীদের সহায়তায় ভারতের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের নকশা করা পোশাক নিয়ে র‌্যাডিসন হোটেলে গতকাল শুক্রবার রাতে এই শোর আয়োজন করা হয়।
‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামে এই শোর আয়োজক দেশ টিভি। শো শুরুর আগে বক্তৃতা করেন অ্যাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর।
ফ্যাশন শোতে অংশ নেন নোবেল, তিশা, বিন্দু, মম, নওশীন ও মীম। আর ছিলেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, লকেট চ্যাটার্জি ও পাউলি দাম। তাঁদের সঙ্গে ছিলেন ঢাকার শীর্ষ ২০ জন র‌্যাম্প মডেল।
ফ্যাশন শো শেষে নিলামের আয়োজন করা হয়। নিলামে শাড়ি ও পোশাক বিক্রি করে সাত লাখ ৬৫ হাজার টাকা ওঠে। এই টাকা প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলে দেওয়া হয়। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়।
ছেলেদের পোশাক ডিজাইন করে মেনজ ক্লাব। আর নারীদের পোশাকের সঙ্গে গয়না সরবরাহ করে নিউ জড়োয়া হাউস। পুরো আয়োজনে সহযোগী ছিল পারসোনা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন