শীতার্তদের পাশে প্রথম আলো
সিরাজগঞ্জে ১০০ কম্বল বিতরণ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরের ১০টি গ্রামের ১০০ দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
ক্রীড়া সংগঠক গাজী আবদুর রশিদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আবদুর রাজ্জাক তালগাছী হাটচত্বরে দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এ সময় সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি রামচন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল হাশেম, সদস্য রওশন আলম, নাজমুল হক, শিবলী নোমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে বৃদ্ধ অজিফা বেওয়া বলেন, ‘শীতে কষ্ট কইরছি, কেউ কিছুই দেয় নাই। প্রেথম একটা কম্বল পাইলাম। পেটে খাওয়া থাউক বা না থাউক, ঘুমডা ভালো হইব।’ বুয়েট-৮৭ ফাউন্ডেশনের সহযোগিতায় কম্বলগুলো দেওয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






