শিরোনাম:

প্রথম আলো ট্রাস্টের পরামর্শ অনুষ্ঠান

মাদকাসক্তরা অপরাধী নয়, অপরাধের শিকার

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৯-০১-২০১২

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মাদকাসক্ত ব্যক্তিরা অপরাধী নয় বরং তারা অপরাধের শিকার। মাদকে আক্রান্ত ব্যক্তিকে লুকিয়ে না রেখে পরামর্শ বা চিকিৎসার মাধ্যমে মাদক গ্রহণকারীদের সুস্থ করে তুলতে হবে।
গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের অধীনে পরিচালিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-২৩ অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদকে আক্রান্ত ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে চিকিৎসকেরা পরামর্শ দেন।
অনুষ্ঠানে পরামর্শ দেন মনোরোগ বিশেষজ্ঞ তাজুল ইসলাম, মোহিত কামাল, আহমেদ হেলাল, ইফতেখার আহমেদ চৌধুরী, অভ্র দাস ভৌমিক। এ ছাড়া মাদকমুক্ত হয়ে সুস্থ হওয়া তিন যুবক তাঁদের কথা বলেন।
এতে সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

mashuque

mashuque

২০১২.০১.২৯ ১৭:০৭
তারা অপরাধী না হলে কেন তাদের জন্য আইন করা হল? আইন তাদের অপরাধী বলছে আর আপ্নারা কিভাবে বলেন তারা অপরাধী নন??

Kabir Chowdhury Tanmoy

Kabir Chowdhury Tanmoy

২০১২.০১.২৯ ২১:৩০
আমিও ব্যক্তিগতভাবে মনে করি মাধকাসক্ত ব্যক্তিরা অপরাধী না। আমার একান্ত অভিজ্ঞতায় তারা কোন না কোন প্রতিকুলতার শিকার। তাদের সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম এক মাত্র তাদের পরিবার। পরিবারের আন্তরিক ভালোবাসায় তাদের মানসিক দূর্বলতাকে সতেজ করতে সক্ষম। আসুন, আমরা সবাই সবার উদার ভালোবাসার হাতটি বাড়িয়ে দেই।