শীতার্তদের পাশে প্রথম আলো

কাজীপুরে শীতার্ত ১০০ জনের মধ্যে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ | তারিখ: ১৭-০১-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চর এলাকার নয়টি গ্রামের দুস্থ ও শীতার্ত ১০০ জনের মধ্যে গতকাল সোমবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার শুভগাছা ইউনিয়নের দোয়েল, শুভগাছা, তারাকান্দি, বয়রাবাড়ী, খুকশিয়া, আমন নেহার, ওয়াপদাপাড়া, খাস দোয়েল, বীর শুভগাছা নামের নয়টি গ্রামের দরিদ্রদের মাঝে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: স্থানীয় একটি কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, শিক্ষক মো. আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুল মালেক, সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি রামচন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিক মো. শাহজাহান আলী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক প্রমুখ।
কম্বল বিতরণে সহায়তা করে বুয়েট-৮৭ ফাউন্ডেশন। দোয়েল গ্রামের বাসিন্দা মো. জিয়ার সেখ (৮০) অশ্রুসিক্ত চোখে বলেন, ‘জীবনে এই প্রথম একটা কম্বল পাইলাম। কত দিন খালি গায় থাকছি, শীতে কতই না কষ্ট করছি, কিন্তু কেউ দেহে নাই। আপনারা আজ আমাক একটা কম্বল দিলেন, আল্লাহ আপনাগো বাঁচাইয়া রাহুক।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন