weather

আবহাওয়া: ঢাকা
তাপমাত্রা: ১৮ সে | আর্দ্রতা: ৮৪% more

  • হোম
  • রাজধানী
  •   আদিবাসীদের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি জরুরি

সেমিনারে বক্তাদের অভিমত

আদিবাসীদের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি জরুরি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১১-০১-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, এর যথাযথ বাস্তবায়ন ও তাদের অধিকারের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ‘ভূমি, প্রশাসন ও বাংলাদেশের ইন্ডিজিনাস কমিউনিটি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই সেমিনারের আয়োজন করে ‘সোশ্যাল অ্যাডভানটেজেস অব ডিজ্যাডভানটেজড কমিউনিটিজ’ নামের একটি সংগঠন।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন দেশের মোট আদিবাসীর সংখ্যা ও তাদের জাতিভিত্তিক প্রকৃত পরিচয় নিরূপণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে দূরত্ব বেড়েছে। চুক্তি স্বাক্ষরের ১৪ বছর পরও সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হয়নি। কিন্তু পাহাড়ে শান্তি আনতে হলে সরকারকে আলোচনায় বসতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক খালেদা ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের চেয়ারপারসন জ্ঞান বিকাশ চাকমা ও অধ্যাপক মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিলুফার বানু।
সেমিনারে অনেকের মধ্যে অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, গণেশ সরেন, অভিলাষ ত্রিপুরা, তন্দ্রা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

Pibir Chakma

Pibir Chakma

২০১২.০১.১১ ১১:০৬
এইসব সেমিনার করে কি লাভ, অধিকার আদায়ের জন্য আন্দোলনের বিকল্প নেই।