শিরোনাম:

শীতার্তদের পাশে প্রথম আলো

সাতক্ষীরায় ১১০ জনের মধ্যে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ০৩-০১-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সাতক্ষীরায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল সাতক্ষীরায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়

ছবি: প্রথম আলো

‘বন্যায় ঘরদোর পুড়ে (ভেঙে) গে। টোং ঘরে বাস করতেছি। ঠান্ডায় সব জুম যেতেছ। এই কোম্বল গায় দে ঠান্ডা থেকে বাঁচতি পারবানি।’
প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে পেয়ে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৭০ বছর বয়সী রাধারানী বিশ্বাস। গতকাল সোমবার সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালা-নলতা, গোনালী, হরিশচন্দ্রকাটি, হাজারাকাটি, রায়পুর, আঠাই, মালোপাড়া ও মাঝিহারা গ্রামের ১১০ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
জিয়ালা-নলতা গ্রামের বৃদ্ধ এভারানী বিশ্বাস, গোনালী গ্রামের হাজরাপদ মণ্ডল, রায়পুর গ্রামের ঝর্ণা রানী কর্মকার, হরিশচন্দ্রকাটি গ্রামের লুৎফর রহমানসহ অনেকে জানান, শীতে কষ্ট পেলেও তাঁদের সহযোগিতায় কেউ শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসেনি। প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল শীতে তাঁদের খুব উপকারে আসবে।
প্রথম আলো বন্ধুসভার সদস্যরা গতকাল সকালে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে অসহায় শীতার্ত ব্যক্তিদের তালিকা তৈরি করেন। পরে উপজেলার গোনালী টেকনিক্যাল কলেজের একটি কক্ষে তালিকাভুক্ত ১১০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রান্তিক নলতা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবদুল জলিল, অগ্রগামী বালিকা বিদ্যালয়ের শিক্ষক শেখ সাইদ হাসান, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান ও তপন চক্রবর্তী উপস্থিত ছিলেন। প্রথম আলো বন্ধুসভার সভাপতি বরুণ ব্যানার্জিসহ অন্য সদস্যরা কম্বল বিতরণে সহযোগিতা করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন