• হোম
  • সারা বিশ্ব
  •   পাকিস্তানের বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার নির্দেশ

টেলিফোনে হিলারিকে বিষয়টি জানান হিনা রাব্বানি

পাকিস্তানের বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার নির্দেশ

| তারিখ: ২৮-১১-২০১১

  • ৩৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
হিনা রাব্বানি খার

হিনা রাব্বানি খার

পাকিস্তানের শামসি বিমানঘাঁটি থেকে ১৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে চলে যেতে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটোর সঙ্গে সব ধরনের কর্মসূচি ও সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে তারা।
গত শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি তল্লাশি চৌকিতে ন্যাটোর হেলিকপ্টার হামলায় ২৮ সেনা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত পাকিস্তানের মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই হামলার পর ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান সরকার। এর আগে পাকিস্তান থেকে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর জন্য রসদ সরবরাহের পথ বন্ধ করে দেওয়া হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার প্রতিরক্ষা কমিটির সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানিসহ জ্যেষ্ঠ মন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের শামসি বিমানঘাঁটি থেকে ১৫ দিনের মধ্যে সরে যেতে যুক্তরাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিজেদের দেশের জনগণ ও সেনাবাহিনীই নিশ্চিত করবে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের শামসি বিমানঘাঁটি ব্যবহার করত। এই ঘাঁটি থেকে মনুষ্যবিহীন বিমান থেকে তালেবান ও আল-কায়েদাবিরোধী অভিযান চালানো হতো। আগেও পাকিস্তান ওই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। যুক্তরাষ্ট্রের সেনারা ইতিমধ্যে সেই ঘাঁটি ছেড়ে গেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ন্যাটোর হামলার বিষয়ে টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে কথা বলেন। তিনি টেলিফোনে হিলারিকে বলেন, এ ঘটনা দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাধার সৃষ্টি করবে এবং পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। হিনা আরও বলেন, পাকিস্তান চায় শামসি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র সরে যাক।
এর আগে শনিবার রাতে যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ও প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। এতে বলা হয়, পাকিস্তানে ন্যাটোর হামলায় হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করে বলা হয়, দেশ দুটি জনগণের স্বার্থে কাজ করছে।
ন্যাটোর হামলার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন স্থানে মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের জামায়াতে ইসলামি গতকাল মোহামন্দ এলাকায় বিক্ষোভ করেছে। এএফপি, বিবিসি, রয়টার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

jahangir

jahangir

২০১১.১১.২৮ ০৩:৪৪
সাববাস । এগিয়ে চল , তবে বূলেট তোমার ও পিছে লাগবে ওরা হায়েনা তোমাকে ও ,,,,,,,,,,,,,

Rafiqul Islam Tony

Rafiqul Islam Tony

২০১১.১১.২৮ ০৪:৪৩
যুক্তরাষ্ট্র একে একে সব মুসলিম কান্ট্রি ধ্বংস করে দিবে। আর এই লক্ষ্যের দিকেই ওরা আগাচ্ছে।
আমি শুধু একটা কথাই বলতে চাই, ক্ষমতা এমন একটা জিনিস; যেটা এক জায়গায় স্থির হয়ে থাকে না, চক্রাকারে ঘোরে।

Moin Uddin

Moin Uddin

২০১১.১১.২৮ ০৪:৪৩
পাকিসতান সাবাস !!!!!!!

Rafiqul Islam Tony

Rafiqul Islam Tony

২০১১.১১.২৮ ০৪:৫০
বাজারে ভালো ভালো ইতিহাসের বই পাওয়া যায়। বারাক ওবামা মত মানুষদের ওই সব বই কিনে বেশি বেশি পড়া উচিত। পৃথিবীতে যে কত জাতি আসলো আর কত জাতি গেলো; সেই হিসাব কি আপনারা রাখেন না(!?)

zaman mr

zaman mr

২০১১.১১.২৮ ০৪:৫৪
আমেরিকা যাদের বনদু তাদের দুসমন দরকার হয় না ।

koushik

koushik

২০১১.১১.২৮ ০৬:৩০
হিনা রাব্বানি খার
আমাদের দেশে কবে এমন পররাষ্ট্রমন্ত্রীর আগমন ঘটবে

Hasan

Hasan

২০১১.১১.২৮ ০৮:২১
বিশ্বরাজীতি কোন পথে?

Mehedi Hasan

Mehedi Hasan

২০১১.১১.২৮ ০৮:৪২
Who knows, either Hina has own personality, education and finally has commitment to her motherland and to her country people. If so then we will see some good stepping from Hina on behalf
of her country-politician where a "Nobel" sitting with president post!!!! But Hina is real good and seems she has good intention. Their foreign affairs policy is much higher in quality and effectiveness,rather than us, is not it?

mohammed rabiul karim

mohammed rabiul karim

২০১১.১১.২৮ ০৯:২৩
very active idea by Pakistan government . .

এছলাম সরকার

এছলাম সরকার

২০১১.১১.২৮ ০৯:৪৬
@koushik, পাকিস্তান তার দেয়া হুমকি এই গিললো বলে। একটু চোখ রাখুন।

২০১১.১১.২৮ ১০:০১
আমাদের দিপু মণি কি পারবে টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতকে ‍এধরনের ‍একটি নির্দেশ দিতে।

Rabbi

Rabbi

২০১১.১১.২৮ ১০:০৮
It is a great blow on the face of the USA by Pakistan.

Md. Jahidul Islam Jony

Md. Jahidul Islam Jony

২০১১.১১.২৮ ১০:২৬
This is a great decision of Pakistan's foreign policy i have ever seen. This is legal and right step for Pakistan. It will help them to ensure their sovereignty....

N. Hasan Razu

N. Hasan Razu

২০১১.১১.২৮ ১০:৩৪
বন্ধুত্ব আর যুক্তরাষ্ট্র বিপরিত মেরুর বাসিন্দা। পাকি দের জন্য যুক্তরাষ্ট্রের মত বন্ধুর চেয়ে ভারতের মত কয়েকটা শত্রু ও ভাল ।

Tugun Changma

Tugun Changma

২০১১.১১.২৮ ১০:৩৭
পাকিস্তান কি মার্কিন নাগপাশ থেকে সহজে মুক্তি পাবে ?

২০১১.১১.২৮ ১০:৪০
America does not beg for money. We give our tax money to Pakistan, Bangladesh and others.

Haque

Haque

২০১১.১১.২৮ ১০:৫০
Now US & Europe does not want Pakistan bcz already the mission of Afghanistan is over...Obama needs new issue to win the election & this is the economical war with China...now their concentration on India, Bangladesh & Nepal to control Fareast & Middle Asia...keep in mind NATO will not attack Iran bcz to temper sunni Iran is enough which already have seen in Iraq, Libya and other Middle-east country's revel are controlled from Iran.

এম.এইচ. নোবেল

এম.এইচ. নোবেল

২০১১.১১.২৮ ১১:২৬
আসলে দোষ আমেরিকার না, দোষ হল আমাদের নামধারী মুসলমানদের। যারা নাকি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য খাল কেটে কুমিড় আনি।

Md Rowshon Ali

Md Rowshon Ali

২০১১.১১.২৮ ১১:৪২
আর কত মার খাবে পাকিস্থান আমেরিকার হাতে ? পাকিস্থান সরকারের বোধদয় হওয়ার সময় এখনও কি আসে নাই ?? এশিয়া থেকে আমেরিকাকে বিতারিত করা হোক ।

Tariq

Tariq

২০১১.১১.২৮ ১২:২৫
Bravo Hina Rabbani.. ..

Kazi Kamal Hossain

Kazi Kamal Hossain

২০১১.১১.২৮ ১২:২৯
@Fazla Rabbi....America never give their peoples tax money to others...rather they rob tax money of other country's people and use those to strengthen its position...what america does is only for its business...America is root of all evil...thats why you commented like a brain washed guy.......

MD. Asadullah

MD. Asadullah

২০১১.১১.২৮ ১২:২৯
একটা দেশের বিমানবন্দর ব্যবহার করে রাতের আধারে সেই দেশের ঘুমন্ত ২৮জন সেনাবাহিনীকে হত্যা করল মার্কিনীরা ! একেই বলে বিড়াল নীতি। আবার শোক প্রকাশও করে। বেটা সাহস থাকলে সামনে এসে লড়। তখন বুঝবি সিংহের জাতি "মুসলিম" কি জিনিস ! পাকিস্তানের উচিত- এই বন্ধু নামধারী এশিয়াছাড়া করা।
২০১১.১১.২৮ ১২:৩৬
আমেরিকা চায় সব মুসলিম দেশ কে শেস করতে।
২০১১.১১.২৮ ১৩:১২
Though it is late...pakistan realised that ,..USA cant be friend of any muslim country,,,,...

imtiaz ahmed chowdhury

imtiaz ahmed chowdhury

২০১১.১১.২৮ ১৩:৪৭
কাকে কে নির্দেশ দেয় ? মতামত যারা দিয়েছেন তারা কি এটা বুঝেন ? হাসসোকর ।

billah

billah

২০১১.১১.২৮ ১৩:৫২
পািকস্তান একটা পিততা রাষ্ট্র এইত িকছু িদন আেগ ১২ bl. ডলােরর িবিনমেয় এই আিমিরকানেদর তােদর জায়গায় স্থান িদেয় িছল। এখন হয়ত অন্য েকহ ?????? এেদর দারা সব িকছু বােজ কাজ সম্ভব। দয়া কের পািকর কথা পিত্রকায় িলখেবননা।

Md Ariful Islam Mian

Md Ariful Islam Mian

২০১১.১১.২৮ ১৩:৫৬
ন্যাটো কার আমেরিকার না জাতিসংঘের
২০১১.১১.২৮ ১৪:০২
allright.......................

Islam mohammed Nurul

Islam mohammed Nurul

২০১১.১১.২৮ ১৬:২২
good decision by foreign Minister. Be stable in your decision , no more discussion is needed with US.

Ziarubel

Ziarubel

২০১১.১১.২৮ ১৬:৪৯
great dision

monir

monir

২০১১.১১.২৮ ১৭:৩৯
যুক্তরাষ্ট্র আবার নতুন কোন মূলা ঝুলালে পাকিস্তান দেখবেন কেমনে সিদ্বান্ত পাল্টায়। পাকিস্তান একটা আজব দেশ ভাই।

Anwar Kamal

Anwar Kamal

২০১১.১১.২৮ ১৮:২০
Bargaining for compensation.

Rafi al amin

Rafi al amin

২০১১.১১.২৮ ১৮:৪০
good decision taken by pakistan government. every country must show 0 tolerance to USA......
২০১১.১১.২৮ ১৮:৫০
Pakistan is a very greedy country. if they get a benefit again they will favour US again. Betraying and greediness is their main trait. and @Mr Fazle Rabbi, If America beg that will be honourable, because they dont beg they 'ROB'. Dont u see they robbery of Iraq, Afganistan.....Dont u see.... shame
২০১১.১১.২৮ ১৯:০৪
welcome step

abu jafar

abu jafar

২০১১.১১.২৮ ১৯:৫৭
আমাদের দিপু মণি কি পারবে টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতকে ‍এধরনের ‍একটি নির্দেশ দিতে?
উৎতর;- না |

abu jafar

abu jafar

২০১১.১১.২৮ ২০:০১
আপনার মন্তব্য বিবেচনার জন্য অপেক্ষমান এবং সকলের নিকট প্রদর্শিত নয়, কেন ?

Raihanul Islam

Raihanul Islam

২০১১.১১.২৮ ২০:১৮
@২০১১.১১.২৮ ১৮:৫০ শুধু পাকিসতান কেন আমাদের দেশের অনেক রাজনীতিকেরও একই অবসথা। খমতার নেশায় অনধ হয়ে নিজের দেশ ও মানুষকে ছোট করে, নিজেদের সারথ বিলিয়ে দিয়ে খমতায় থাকতে চায়।

Kazi Shariful Islam

Kazi Shariful Islam

২০১১.১১.২৮ ২০:২৫
First time Pakistan keeps the right decision. Tit for tat.........