শিরোনাম:

প্রথম আলোকে হুমকি দিয়ে নাসিম ওসমান

‘যদি গডফাদার হতাম, তাহলে কবরে বটগাছ লাগিয়ে দিতাম’

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৯-১০-২০১১

  • ১২৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান বলেছেন, ‘যারা আমাদের গডফাদার বলে, তাদের বলতে চাই, আমরা যদি গডফাদার হতাম, তাহলে তাদের কবরে বটগাছ লাগিয়ে দিতাম।’ তিনি প্রথম আলোকে হুমকি দিয়ে বলেছেন, ‘প্রথম আলোকে কীভাবে দেখে নিতে হয়, আমাদের জানা আছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রথম আলোর সম্পাদকের উদ্দেশে নাসিম ওসমান বলেন, ‘যদি ক্ষিপ্ত হয়ে লাখ লাখ লোক পত্রিকাটির সম্পাদককে মারধর করে, সেটি হবে গণমার। প্রয়োজনে আমরা এ কাজ করব।’
নাসিম ওসমান বলেন, ‘তারা অনেক বড় সাংবাদিক হতে পারে। কিন্তু আমরা ছোট সাংসদ নই। আমরা নারায়ণগঞ্জের সাংসদ। প্রয়োজনে লাখ লাখ লোকের মিছিল ঢাকা পর্যন্ত যাবে।’
নাসিম ওসমান আরও বলেন, ‘প্রথম আলো বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে নেমেছে। তারা শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জননেতা শামীম ওসমানের বিরুদ্ধে কুত্সা রটাচ্ছে এবং শামীম ওসমানকে হেয় করাসহ আমার ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমানের সব সুন্দর ও উন্নয়মূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে চাচ্ছে।’ তিনি বলেন, ‘তারা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছে। অথচ নারায়ণগঞ্জের অপরাধ শূন্যের কোটায় নেমে এসেছে।’ তিনি আরও বলেন, ‘শক্তির দিক থেকে আমরা নারায়ণগঞ্জে একচ্ছত্র। আমাদের ধারেকাছে কেউ নেই। বিএনপি কোনো দলই না। আগামী ৩০ অক্টোবরের নির্বাচন শান্তিপূর্ণ হবে। শামীম ওসমান বিপুল ভোটে এই নির্বাচনে জয়লাভ করবে।’
নাসিম ওসমান বলেন, ‘শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আমরা শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছি। অচিরেই সেতু চালু হবে। পানিসমস্যার সমাধানে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। যার সুফল নারায়ণগঞ্জবাসী অচিরেই পাবে। আগামী দিনে নারায়ণগঞ্জে অত্যাধুনিক হাসপাতাল হবে। একাধিক বিশ্ববিদ্যালয় হবে। জলাবদ্ধতা নিরসন হবে। নারায়ণগঞ্জ হবে শান্তির শহর।’
নাসিম ওসমান বলেন, ‘শামীম ওসমান সাংসদ থাকাকালে দুই হাজার ৬০০ কোটি টাকার কাজ করেছিল। আমি সাংসদ হওয়ার পর প্রতি মুহূর্তে উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমার আরেক ভাই সেলিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। অথচ আমাদের সুশীল কার্যক্রমকে ধামাচাপা দিতে প্রথম আলো এবং তাদের ঘরানা থেকে বেরিয়ে আসা কিছু সাংবাদিক মিথ্যাচারে লিপ্ত।’
আইভীর উদ্দেশে নাসিম ওসমান বলেন, ‘এখন প্রথম আলোতে ট্রাক রাখা নিয়ে লেখা হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থে এটা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘একটার জায়গায় ১০টা রিকশার লাইসেন্স দিয়ে নারায়ণগঞ্জকে যারা যানজটের শহরে পরিণত করেছে, তারা ধোয়া তুলসীপাতা! আজকে আমরা রিকশার জন্য গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ শহরে চলতে পারি না।’ তিনি বলেন, সেলিম ওসমান যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আমি যেমন গত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছি, তেমনি ৩০ অক্টোবরের নির্বাচনে শামীম ওসমান জয়লাভ করবে।’
প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করে কেন সংবাদ সম্মেলন করছেন—এমন প্রশ্নের জবাবে নাসিম ওসমান বলেন, ‘এসব সংবাদের প্রতিবাদ করার ইচ্ছা আমার নেই। প্রতিবাদ করে সময় নষ্ট করার চেয়ে জনগণের কাজ করা অনেক ভালো।'প্রথম আলোকে নিজেদের শত্রু উল্লেখ করে নাসিম ওসমান বলেন, ‘ওরা আমাদের শত্রু। ওরা বিএনপি-জামায়াতের বুলি আওড়াচ্ছে। ওরা আমাদের বিরুদ্ধে লিখবেই। এটাই চিরন্তন সত্য।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Gholam

Gholam

২০১১.১০.০৯ ১৬:১২
Wonderful Country! Wonderful Ruling Party!! Salute Prime Minister!!!!
২০১১.১০.০৯ ১৬:১৫
উনি নারায়ণগঞ্জের একচ্ছত্র ক্ষমতার মালিক৷ এটা কি উনার পৈতিক সম্পত্তি, নাকি গডফাদারির ফসল?

ariful

ariful

২০১১.১০.০৯ ১৬:১৮
এই আমার বাংলাদেশ । প্রেস ডেকে হুমকি দিবে তবু বলার কেও নাই কারন প্রধান মন্ত্রী হাসিনাকে যে তুলশি পাতা বানিয়েছে!! বাকি সবাই খারাপ।

Atikul hoque mohin

Atikul hoque mohin

২০১১.১০.০৯ ১৬:২০
প্রথম আলোকে ধন্যবাদ এমন গডফাদারদের ভয় না করে সামনে এগোচ্ছেন। গডফাদার আপনার সময় এসেছে তাই পিছু হাটুন।

মিজানুর রহমান

মিজানুর রহমান

২০১১.১০.০৯ ১৬:২২
দেশে আইনের শাসনের প্রতিচ্ছবি।

Md. Shahidul Islam

Md. Shahidul Islam

২০১১.১০.০৯ ১৬:২৫
নো কমেন্টস্।

sheikh tanha (south korea) মঙ্গল বাড়ীর লিচু

sheikh tanha (south korea) মঙ্গল বাড়ীর লিচু

২০১১.১০.০৯ ১৬:২৬
ভয় পেয়েসি............

N. Hasan Razu

N. Hasan Razu

২০১১.১০.০৯ ১৬:২৮
কি কয় ? 'শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছি' - ভাই বটগাছওয়ালা, দ্বারপ্রান্তে পৌছেছেন ভাল কথা দ্বার খুইলেন না।
"অচিরেই সেতু চালু হবে। ...... কাজ করছি। ....... অচিরেই পাবে। ......হাসপাতাল হবে।...... বিশ্ববিদ্যালয় হবে।..... নিরসন হবে। নারায়ণগঞ্জ হবে শান্তির শহর।" - বাহ্ , এই হবে টা কবে ? লাগানো বটগাছ বুড়ো হলে ???!!!

selim

selim

২০১১.১০.০৯ ১৬:৩২
‘একটার জায়গায় ১০টা রিকশার লাইসেন্স দিয়ে নারায়ণগঞ্জকে যারা যানজটের শহরে পরিণত করেছে, তারা ধোয়া তুলসীপাতা! আজকে আমরা রিকশার জন্য গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ শহরে চলতে পারি না।’ বাহ..every body should buy car now.........like this MP...

নাইমুল হক সাহেব

নাইমুল হক সাহেব

২০১১.১০.০৯ ১৬:৩৩
নারয়নগঞ্জ ওসমান গ্রুপের ওসমানি উদ্দান।

বাবুল করিম

বাবুল করিম

২০১১.১০.০৯ ১৬:৩৫
এর পিছনে সরকারের আশকারা আছে বলেই এমন হুমকি দেওয়া সম্ভব হয়েছে। এসব হুমকি দিয়ে যখন পার পাওয়া যায় তখন আর সমস্যা কোথায় ??? বিচিত্র আমাদের এই দেশ!! আমাদের দেশের শাসক শ্রেণি। ধিক ধিক ধিক...

arif islam

arif islam

২০১১.১০.০৯ ১৬:৩৯
black wikk take no other hew

arif islam

arif islam

২০১১.১০.০৯ ১৬:৪০
কয়লা ধুেল ময়লা যায়না

Fawzia Nasrin

Fawzia Nasrin

২০১১.১০.০৯ ১৬:৪৩
ঠিক এভাবেই ফেনীর জয়নাল হাজারী প্রথম আলোর সাংবাদিক ও সম্পাদককে অশালীন ভাষায় জাতীয় সংসদে দাঁড়িয়ে হুমকি দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।
শামীম ওসমান সাংসদ থাকাকালে দুই হাজার ৬০০ কোটি টাকার কী কাজ করেছিল তা জানতে বড় সাধ হয়। এত কাজ করলে তো নারায়ণগঞ্জ ঢাকার চেয়ে উন্নত হয়ে যাওয়ার কথা। দুই হাজার ৬০০ কোটি টাকার কাজ নারায়ণগঞ্জের মানুষ চোখে দেখেছে কী? কাজগুলো "ওসমান ভ্রাতৃত্রয়" পকেটে গিয়েছে নাকি?

imran

imran

২০১১.১০.০৯ ১৬:৪৫
পারসনা সংক্রান্ত আপনাদের রিপোর্ট টা পড়ার পর আপনাদের সংবাদ গুলো আর গ্রহন যোগ্য মনে হয় না ।

Fawzia Nasrin

Fawzia Nasrin

২০১১.১০.০৯ ১৬:৪৯
১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হাজী সেলিম, হাজী মকবুল, ডা এইচ বি এম ইকবাল, শামীম ওসমান, জয়নাল হাজারী, লক্ষ্মীপুরের আবু তাহের এভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আজও আওয়ামী লীগে বহাল তবিয়তে সন্ত্রাস করে যাচ্ছে। এভাবেই ডিজিটাল বাংলাদেশ কায়েম হবে। হায় বাংলাদেশ।

Imtiaz Lama

Imtiaz Lama

২০১১.১০.০৯ ১৬:৫১
Nasimgonj or Osmangonj

kamal uddin

kamal uddin

২০১১.১০.০৯ ১৬:৫৪
হায়রে গডফাদার, হায়রে সরকার , হায়রে নারায়নগন্জ, এসব সারা দেশের প্রতিচ্ছবি । প্রথম আলো এগিয়ে ছল, আমরা আছি তোমার সাথে।

Jamal Hossain, Singapore

Jamal Hossain, Singapore

২০১১.১০.০৯ ১৭:০১
কি সুন্দর আমাদের রাজনৈতিক কালচার, কি সুন্দর তার ভাষা ! প্রান জুড়িয়ে যায় !
২০১১.১০.০৯ ১৭:০২
মাননীয় সাংসদ , আপনি কি মনে করেন না যে , আজকের সংবাদ সম্মেলনে আপনা বক্তব্য কি প্রমাণ করে। আপনি করেন আর নাই করেন সমগ্র বিশ্ববাসী এটাকে গডফাদার হিসেবে দেখে। আর যে অপরাধ করে সেও ভাবে সে সঠিকটিই করছে। সূতরাং এগিয়ে যান আপনার রাজত্বে।

MD. ZULHASH UDDIN

MD. ZULHASH UDDIN

২০১১.১০.০৯ ১৭:০৪
Bravo Prothom-alo. Go Ahead.........we should aboid this type of godfather in future election......

Mohamed Kasem

Mohamed Kasem

২০১১.১০.০৯ ১৭:০৫
শামীম ওসমান সাংসদ কবরীকে মারার জন্য তেড়ে এসেছিলেন, টিভি ফুটেজে তা দেখে বিস্মিত হয়েছি। প্রকৃত গডফাদার।

jakir hussain

jakir hussain

২০১১.১০.০৯ ১৭:০৭
সাংবাদ সম্মেলন ডেকে , তাদেরই সামনে আরেক সংবাদ পত্রের বিরোদ্ধে বিষেদাকার ! বাহ কি চমতকার ! সাংবাদিক ভায়েরা দেশ বদলাবে কি, ওরা নিজেরাইতো বদলায়নি !! লজ্জা হওয়া উচিত, যদি সেটা থেকে থাকে !

MD. SELIM HOSSAIN MAHAFUZ

MD. SELIM HOSSAIN MAHAFUZ

২০১১.১০.০৯ ১৭:০৭
ভাই ওসমান পিরবার,যে যাই বলুক আপনাদের কথা ও চেহারার মধ্যেই ডাকাত ডাকাত ভাব দেখা যায়।

Jamal Hossain, Singapore

Jamal Hossain, Singapore

২০১১.১০.০৯ ১৭:০৯
কি শিখবে আমাদের বংশধরেরা এদের কাছ থেকে ? কি আমাদের ভবিষ্যৎ ? দেশটার কপালে, আমাদের সবার কপালে দূর্গতি আছে, অনেক দূর্গতি ! জামাত বলেন, বি.এন.পি. বলেন, বা আওয়ামী লীগ, ভাষাটা ওদের একই।

Md. Kamruzzaman Chy

Md. Kamruzzaman Chy

২০১১.১০.০৯ ১৭:০৯
very gooooooood, I like it.
২০১১.১০.০৯ ১৭:১০
We have two God Mother and these are their golden boys. Until we can change God Mothers, we can not change these mastans. We must limit PMship to two terms and hold referendum for caretaker government.

Tofial Ahamed

Tofial Ahamed

২০১১.১০.০৯ ১৭:১১
প্রধান মন্ত্রী হাসিনা এগুলু পরেনা ? প্রথম আলোকে ধন্যবাদ.প্রথম আলোর সাংবাদিকরা বাগের বাচচা।
২০১১.১০.০৯ ১৭:১২
সন্ত্রাসীর কথা সন্ত্রাসীর মতো না হলে কি চলে? ঐ ওসমান গং শত বছরেও সন্ত্রাসী থেকে প্রগতিশীল হতে পারবে না। আর এদের জন্যই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকান্ড হয় এবং দুর্নাম হয় আওয়ামীলীগের।

sikder

sikder

২০১১.১০.০৯ ১৭:১৫
I Think This Country Only For Osman Family Not For Others.Go Ahead Prothom alo We Have With U....

alamin

alamin

২০১১.১০.০৯ ১৭:১৬
প্রথম আলোকে বলসি অন্যায় এর প্রতিবাধ করলে এমন ২/১ তা হুমকি আসবে ওরা যে নারায়ংনজের সন্ত্রাস তা পুরা দেশ বাসি জানে ওদের কথায় কমেন্টস করতে ঘৃনা লাগে

Mohammad Sakawat Hossain

Mohammad Sakawat Hossain

২০১১.১০.০৯ ১৭:৪৮
Shame Samim Osman & Nasim Osman! Go ahead Prothom Alo. We support this crime news.

Monir Khan

Monir Khan

২০১১.১০.০৯ ১৭:৪৯
তারা অনেক বড় সাংবাদিক হতে পারে। কিন্তু আমরা ছোট সাংসদ নই। আমরা নারায়ণগঞ্জের সাংসদ। প্রয়োজনে লাখ লাখ লোকের মিছিল ঢাকা পর্যন্ত যাবে।’ ‘যদি ক্ষিপ্ত হয়ে লাখ লাখ লোক পত্রিকাটির সম্পাদককে মারধর করে, সেটি হবে গণমার। তা হলো এক ধরনের হুমকি ...দেরি না করে এখনি থানায় জিডি করা উচিত ।

SKHALDER

SKHALDER

২০১১.১০.০৯ ১৭:৫১
Dangerous threat!!!!!!!! let's see what happen next.

Engr. Nazim uddin

Engr. Nazim uddin

২০১১.১০.০৯ ১৭:৫৫
৩০ তারিখে নির্বাচনে ফেল করার জন্য আজকের বক্তব্য টিই যথেষ্ট নয় কি ???????

hafez sharif

hafez sharif

২০১১.১০.০৯ ১৭:৫৯
আপনি যে গডফাদার তাতো আপনার কথাই প্রমান করে, আপনারা গডফাদার না তাহা জনগণকে বুঝাতে হলে কোন ভাষায় বুঝাতে হয় তাহাতো শিখেন নাই।

Md. Akramul Haque

Md. Akramul Haque

২০১১.১০.০৯ ১৭:৫৯
ডঃ ফকরউদ্দিন ভুল করেছিলেন এইসব গড ফাদারদের ক্রস ফায়ারে মেরে দিলে এখন আর এই সমস্যা হতোনা । এইসব গড ফাদার যতদিন থাকবে ততদিন দেশে শান্তি বা পরিবর্তন আসবেনা। দেশের মানুষ এদের কাছে জিম্মি ।

lina

lina

২০১১.১০.০৯ ১৮:০০
ভয় পাইছি।।। প্রথম আলো আর পড়মুনা শেষে আমাগোরে ও গণ পিটুনি দেওয়ার হুমকি দিবে। আমি নারায়নগঞ্জ এ কখনো যাবো না।

mohammad

mohammad

২০১১.১০.০৯ ১৮:০২
কবরে বট গাছ লাগাবে ???? বলেকি ? এ বক্তব্য বি,এন,পির কোন লোক দিত তাহলে এতহ্মনে ৬৪ জেলায় ৪৯ টা মামলা হোত !!!!! তাহলেই রাজাকার ও যুদ্ধাটরাধী । সাবাস চালিয়ে যাও পিছনেতো আছেই ???????????????????????????????????

Amrit Lal Dutta

Amrit Lal Dutta

২০১১.১০.০৯ ১৮:১১
People of Bangladesh very much aware about Prothom Alo and All Usmans in Naryangonj. We want Prothom Alo to Step ahead. I trust even PM sheikh hasina can not save them from the angery voters.

A.H.M.Nuruzzaman

A.H.M.Nuruzzaman

২০১১.১০.০৯ ১৮:২০
Just his language tells that They all are Godfather.

Quamruzzaman nayan

Quamruzzaman nayan

২০১১.১০.০৯ ১৮:২৯
I don't wanna comment on such maggots. But one thing must i say- "দিনে দিনে বহু বারিয়াছে দেনা শুধিতে হইবে ঋণ"

Babul Habib

Babul Habib

২০১১.১০.০৯ ১৮:৩৫
উনি জার্সি পরে আছেন জাতীয় পাটি র খেলছেন আওয়ামী লীগে, উনা কে কিছু বলার সাহস এরশাদের ও নেই।
২০১১.১০.০৯ ১৮:৩৫
আমি মনে করি এইসব সন্ত্রাসীরাও মানবতা বিরোধী অপরাধী। সুতরাং এদেরকে এবং এদের প্রশ্রয় দাতাদের ও মানবতা বিরোধী অপরাধে বিচার হওয়া উচিৎ ।

Abu sufian mia

Abu sufian mia

২০১১.১০.০৯ ১৮:৩৮
i am with Prothom Alo , go ahead do not worried of osman family . I think all people with this newspaper .

Md.Ibrahim

Md.Ibrahim

২০১১.১০.০৯ ১৮:৩৯
সন্ত্রাসি কখনো স্বিকার করেনা যে আমি সন্ত্রাসি এটায় আমাদের সমাজের নিয়ম! বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসিকে সন্ত্রাসি বলেলও সমস্যা আছে! আজকের পত্রিকায় আছে এক সাংবাদিককে কুপিয়ে আহত করেছে শ্রমিক লীগ নেতায় ওই শ্রমিক লীগ নেতাকে যদি সন্ত্রাসি বলা হয় সে বলবে না ওনি সন্ত্রাসি নয় তিনি একেবারেই হাজি সাহেব!!!!!!!

Md Anwarul Kaium Patwary

Md Anwarul Kaium Patwary

২০১১.১০.০৯ ১৮:৪০
I used to trust and rely on prothom-alo's every report and some brave report also made attention to people and Govt. hight level.

Md. Mijanur Rahman

Md. Mijanur Rahman

২০১১.১০.০৯ ১৮:৪৩
A truly Godfather like speech.

Raihanul Islam

Raihanul Islam

২০১১.১০.০৯ ১৮:৪৩
একজন সুসথ মসিতষেকর মানুষ এমন করে বক্তব্য দেন না। অবশ্য দেখতে হবে না উনি কোন দলের লোক। লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা দলের লোক কেমন হবে?

Ratul

Ratul

২০১১.১০.০৯ ১৮:৪৬
গোড়ায় যখন গলদ তখন আর কি করা ? প্রধান মন্ত্রীর ভোটে জেতার জনন সাধারণ জনগনকে দরকার নাই, দরকার এইসব সন্ত্রাসি গডফাদারদের । ধিক ধিক ধিক...গলদের গোড়া প্রধান মন্ত্রীকে , তার নীতিকে , তার সরকারকে ও তার দলকে ।

২০১১.১০.০৯ ১৮:৪৬
প্রথম আলোতে একটা জন মত যাচাই/ জরিপ করা যায়না ? জনগনের কত ভাগ তাকে গড ফাদার মনে করে এটা জানতে ও তাকে জানাতে ?

২০১১.১০.০৯ ১৮:৫১
দোষ ওনার না। এ সব লোকদের যারা ভোট দেয় তারা কি মানুষ না অন্য কিছু? আওয়ামিলিগ করলেই যে একে ভোট দিতে হবে এমনত কোন কথা নাই। যদি বিএনপি বা জামায়াতের লোক ভাল হয় তাহলে তাকে ভোট দিতে হবে। শুধু তাহলেই মুক্তি বা উন্নয়ন সম্ভব।

Abdullah Al-Mamun. রংপুর।

Abdullah Al-Mamun. রংপুর।

২০১১.১০.০৯ ১৮:৫৫
প্রথম আলো বদলে দেবার যুদ্ধে জিততে হবে তোমাকেই।
সন্ত্রাসীর এমন হুমকিতে প্রথম আলো ভিত নয়।

ishaque

ishaque

২০১১.১০.০৯ ১৮:৫৭
আহ্হারে দুই হাজার ছয়শ কোটি টাকা দিয়ে দুই হাজার ছয়শ পরিবার কোটিপতি হতে পারত, তাহলে দেশ এমনিই উন্নত হয়ে যেত।

Mohammad Shamim Hossain

Mohammad Shamim Hossain

২০১১.১০.০৯ ১৮:৫৯
Well, if you guys are not the Godfather,what's the definition of that???????

আমজাদ চৌধুরী

আমজাদ চৌধুরী

২০১১.১০.০৯ ১৯:০০
নারায়নগনজবাসির জন্য শুভ দিন অপেক্ষা করছে।জনগন বারবার ভুল করে না।শামিম উসমানের মত একজন কুখ্যাত সন্ত্রাসিকে জনগন প্রত্যখ্যান করবেই।উসমান পরিবারের মত সন্ত্রাসি পরিবারের করুন পরিনতি বেশি দূরে নয়।প্রথম আলোর সাহসি ভুমিকা জনগনকে সন্ত্রাসিকে প্রত্যখ্যান করতে সহায়ক হবে।

২০১১.১০.০৯ ১৯:০১
নাসিম ওসমান যে গড ফাদার তা তার কথাতেই প্রমাণ মিলছে। প্রথম আলোকে হুমকি দেওয়া মানে প্রথম আলোর কয়েক কোটি পাঠককে হুমকি দেওয়া ।

Md Moniruzzamman Monir

Md Moniruzzamman Monir

২০১১.১০.০৯ ১৯:০২
পূর্বে নারায়নগঞ্জ ছিল ব্যবসায়ীদের এলাকা। শামীম ওসমান এমপি হওয়ার পর হয়ের সন্ত্রাসের জনপদ। এরা নারায়নগঞ্জের কলংক।

satyajit

satyajit

২০১১.১০.০৯ ১৯:০৬
সত্য কথা বললেই দোষ ..........

fatihul quadir

fatihul quadir

২০১১.১০.০৯ ১৯:১৪
শামীম ওসমান ঘোষণা দিযেছেন তার ভাই মেয়র নির্বাচিত হবেন বিপুল ভোটে। জনগণের মাথা তাদের যেন কেনা। গণতন্ত্রের কী সুন্দর ওসমানীয় ভাষা। বটগাছ লাগালে খারাপ হতো না, পরিবেশের যা অবস্থা!! হতরাল প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পরিবেশবাদী উক্তি থেকে উদ্বুদ্ধ হয়ে ওসমান গং এরপর প্রতিদ্বন্দ্বীদের বাড়িতে ঘুঘু না চড়িয়ে কবরে বট গাছ লাগানোর চর্চা করলে জাতি কৃতজ্ঞ থাববে।

Nurul Azim

Nurul Azim

২০১১.১০.০৯ ১৯:২৪
এটাই হলো তাদের আসল চেহারা, এই না হলে আ:লীগ নেতা?

Humayun Kabir

Humayun Kabir

২০১১.১০.০৯ ১৯:৩৯
Carry on Osman Family…If you continue these activities , A league will be opposition party in near future. Carry on man…

raznam

raznam

২০১১.১০.০৯ ১৯:৪২
সাবাশ !! ওসমানদের ভেতর রীতিমত প্রধানমণ্ত্রী হবার যাবতীয় যোগ্যতা বিদ্যমান ! প্রথম আলো এদের কিছু করতে পারবেনা, যতই লিখুক... জয়নাল হাজারীর কি করতে পেরেছে, হাজী সেলিম ! লক্ষী তাহের ? কারণ প্রশাসন এদের চাইছে খুব করে..
২০১১.১০.০৯ ১৯:৪৩
Criminal will talk like a criminals.They all brothers are criminal. Very soon they will run away to India for shelter. Shamim Osman .don't forget few days ago you were in India.You have no chance in Bangladesh.

T@req

T@req

২০১১.১০.০৯ ১৯:৪৭
দেশতো তাদের তায় সরকার তাতে খুব খুশি .. আ: লিগ বলে কথা আচেনা ?. দেশকে আর কত কি দেখাবেন আপনারা...

Mohammed M.R. Khan

Mohammed M.R. Khan

২০১১.১০.০৯ ১৯:৫৪
SK Hasina (PM), Please change the name of Narayangonj with Usmangonj.

Syed Hussain

Syed Hussain

২০১১.১০.০৯ ১৯:৫৮
The way he threaten Prothom Alo proves that he is a God Father. Hosptal, University, new roads, etc only r stupid promises to local people. I hope honorable Primenister will never nominate any God Father like Nisim.

Md Akhter Hossain Liton

Md Akhter Hossain Liton

২০১১.১০.০৯ ১৯:৫৯
He is talking like a uneducated people,should be learn and find out big more information about reporter and what is the basic defarence in between reporter and MP.

Selim

Selim

২০১১.১০.০৯ ২০:০২
our politics culture will never change until these type of godfathers r in leadership!!! if shamim osman can win as the mayor of naraongonj than these three (!!!!) will keep their father's name ....they will change the name of naraongonj as OSMANGONJ!!!!!!!! :( .... thanks prothom-alo ...keep it on.... :D

ashraf

ashraf

২০১১.১০.০৯ ২০:০৪
হা হা হা ... এই না হলে গডফাদার।
চালিেয় যাও প্রথম আলো, জনগণ আছে তোমার সাথে।
২০১১.১০.০৯ ২০:০৬
Joy Bangla, Joy AL, Joy PM, Joy shamim Osman leader of ......Bangaldesh, Joy. We really proud for our nation.

asadullah

asadullah

২০১১.১০.০৯ ২০:০৭
আমি বেগতিগত ভাবে আওয়ামীলী পছন্তহ করি , তাই প্রধান মন্ত্রী হাসিনাকে বলব প্রথম আলো হুমকি দেওয়া থেকে বিরত রাখুন , একটি সংবাদ মাদ্দম আমাদের পছনদের শেটা প্রথম আলো , প্রকিত অপরাধীকে এখানে তুলে ধরাহয় , সে যেই হক , আওয়ামীলীগের লাভ হবে না হুমকি দিয়ে খতি হবে , এখন লুকে সব বুজে ,

Abdullah Al Mamun

Abdullah Al Mamun

২০১১.১০.০৯ ২০:০৮
কি চমৎকার দেখা গেল !!!!!!!!!!!!!!!!!

Khondokar Farid Ahmmed

Khondokar Farid Ahmmed

২০১১.১০.০৯ ২০:০৮
অচিরেই সেতু চালু হবে। ...... কাজ করছি। ....... অচিরেই পাবে। ......হাসপাতাল হবে।...... বিশ্ববিদ্যালয় হবে।..... নিরসন হবে। নারায়ণগঞ্জ হবে শান্তির শহর।" - বাহ্ , এই হবে টা কবে ? লাগানো বটগাছ বুড়ো হলে ???!!! বাংলা verb এর শেষ ব, বে, বা থাকিলে তা হয় future tense, যার নিজেরই কোন future নেই।

makraj

makraj

২০১১.১০.০৯ ২০:১২
what a nice shot by osman group.......................

maruf

maruf

২০১১.১০.০৯ ২০:২০
নাসিম সাহেব হাতি ঘোড়া গেল তল মশা বলে কতো জল!!! আপনার মত কতো সাংসদ কে আমরা এই শেষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নিজেদের রক্ষার জন্য কাকুতি মিনতি করেছে তা আমার নিজ চোখে দেখার দুর্ভাগ্য হয়েছে, কেও কেও নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করতে নিজের নেত্রীকে জলাঞ্জলি পর্যন্ত দিতে কুন্ঠা বোধ করেনি, ও আপনার ভাই অবস্য তার অনেক আগেই রাতের আধারে শুধু নারান্গঞ্জ না দেশ ছেড়ে পালিয়েছিল, নিজেই শিকারক্ত্তি দিল আবার এক টিভি চ্যানেলের কাছে..আপনি বলছেন সেই লোক এবার জিতবে? প্রথম আলো অখনো ছিল যখন আপনার ভাই পালিয়েছে, তখন ছিল যখন আপনারা সামান্য মার খাওয়া থেকে বাচবার জন্য আকুতি করেছেন, নেত্রীকে..বললামনা..এখনো আছে..ভুলেজান কেন আপনি একজন সামান্য সাংসদ, একটা জনপ্রিয় পত্রিকাকে হুমকি দেবার আগে আয়েনাতে নিজের পায়ের নিচের মাটিটাতো দেখুন..

amin

amin

২০১১.১০.০৯ ২০:২২
This culprit is daring say so because of government support. If people gets opportunity, they will teach you properly, not Prothom Alo publisher. Shame on dirty politicians.

aru anowar

aru anowar

২০১১.১০.০৯ ২০:২৩
ছোট বেলায় পড়েছিলাম কানাকে কানা বলিয় না খোড়াকে খোড়াকে খোড়া বলিয় না। তারা মনে কষ্ট পায়। যদি তা-ই হয় তাহলে গডফাদারকে গডফাদার বললে তারা মনে কষ্ঠ পাবেনা কেন ? হয়ত সে কষ্ট থেকেই উনি ক্ষেপেছেন....

Md. shahnewaz Rahman

Md. shahnewaz Rahman

২০১১.১০.০৯ ২০:২৭
well, their arrogant language shows how powerful they are! In a democratic country this shouldn't be allowed. govt have to make sure the freedom or press.

Alamin

Alamin

২০১১.১০.০৯ ২০:২৯
ভাইরে কি আর বলব । আমাদের ক থা শোনার কেউ নাই শামিম নাসিম ওরা যাহা বলিবে তাহাই এদেশে হইবে কারন তারা মহা খমতার অধিকারি । এদেশে আরেক্ টা জুদ্দ দরকার আর সেটা হবে দেশিয় গডফাদারদের বিরুদ্দে ।

mohammed muktar ali

mohammed muktar ali

২০১১.১০.০৯ ২০:৩০
cant believe in a modern civil society some body can talk like that , absolutely shocking !

ali

ali

২০১১.১০.০৯ ২০:৩১
ভয় পাইছি।।। প্রথম আলো আর পড়মুনা শেষে আমাগোরে ও গণ পিটুনি দেওয়ার হুমকি দিবে। আমি নারায়নগঞ্জ এ কখনো যাবো না।..................ভাই মহা বিপদে পরলাম যে, আপনারা না হয় জাবেন না ভাল কথা। আমার বিয়ে হয়ে নাই। কিন্তু, আমার হবু সসুর বারি নারায়ণগঞ্জে। আখন আমি কি করমু ??
২০১১.১০.০৯ ২০:৩২
“ডঃ ফকরউদ্দিন ভুল করেছিলেন এইসব গড ফাদারদের ক্রস ফায়ারে মেরে দিলে এখন আর এই সমস্যা হতোনা । এইসব গড ফাদার যতদিন থাকবে ততদিন দেশে শান্তি বা পরিবর্তন আসবেনা। দেশের মানুষ এদের কাছে জিম্মি “ Md. Akramul Haque এর মন্তব্য করা এই সংবাদ ছাপানোই প্রমান করে প্রথম আলো তথ্য সন্ত্রাস কর েছ। নাসিম ওসমানের মত এক জন নেতাকে ক্রসফায়ারের কথা বল েলন আর প্রথম আলো তা কিভাবে প্রকাশ করলো ?
২০১১.১০.০৯ ২০:৩২
go ahead prothom alo !! Do not stop your voice aganist terrorist!! Nation expects so. mass people are with you.
২০১১.১০.০৯ ২০:৩৪
Md. Akramul Haque এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত ।

Bristi_pagol

Bristi_pagol

২০১১.১০.০৯ ২০:৩৭
প্রথম আলোকে ধন্যবাদ এমন গডফাদারদের ভয় না করে সামনে এগোচ্ছেন । আপনারা শুরু করুন গদফাদার দের বিরুদ্ধে প্রতিবাদ, আমরা ও আসছি এবং আছি সাথে।
২০১১.১০.০৯ ২০:৩৭
আমার এই মন্তব্য প্রকাশ না করলে মনে করব নাসিম ওসমান যা বলেছে তাই ঠিক ।
২০১১.১০.০৯ ২০:৩৯
প্রথম আলো কি ক্রস ফায়ার সমর্থন করলেন ।
২০১১.১০.০৯ ২০:৪৪
উনাদের মতন সন্ত্রাসিরাইতো আমাদের মহান প্রধান মন্ত্রিকে টিকিয়ে রেখেচেন, তানা হইলে উনি সারা বিশ্বকে শান্তির ফর্মুলা দিয়ে বেড়ান আর উনার প্রিয় সাংসদ প্রকাশ্যে হুমকি দিয়ে বেরান কিন্তু উনি চুপ,এখন বুঝেন ব্যাপারটা আসলে কি?

ranjit kumar bala

ranjit kumar bala

২০১১.১০.০৯ ২০:৪৮
# আমার কথায় বোঝা যায় না , আমি গডফাদার না ভদ্রলোক ?
# ভদ্রলোকের ভাষা ভদ্র, মার্জিত ( যেমন ড: ইউনুস ) অভদ্র লোকের ভাষা অমার্জিত, অভদ্র ( যেমন নাসিম ওসমান ) (A Stupide man)

Asif

Asif

২০১১.১০.০৯ ২১:০০
ha ha ha ha ha, Hi hi hi hi hi hi,ha ha ha

SR Taufiq

SR Taufiq

২০১১.১০.০৯ ২১:০৮
সিংহ যখন গজন করে শুনেছি কয়েক মাইল পযন্ত শুনা যায়। আর নাসিম ওসমানের গজন তো সারা বাংলাদেশে আজ ছাড়িয়ে গেল প্রথম আলোর মাধ্যমে। একজন সৎ(!) সাংসদ প্রথম আলোর মত পএিকাকে হুমকি দেন? অবশ্য যে দলের নেএীই কথায় কথায় হুমকি দেন তার দলের সাংসদ কেমন হবে!

abul kashem

abul kashem

২০১১.১০.০৯ ২১:০৯
আওয়ামীলীগের চিরাচরিত ধ্যান ধারনা; "বিচার মানি তবে তাল" গাছ আমর"।
তারা যত অন্যায় করুক 'প্রথম আলো' তাদের পক্ষে সাফাই গাইতে হবে । তাহলে সেটা হবে
তাদের দৃষ্টিতে উত্তম সাংবাদিকতা । নাছিম সাহেব একজন সাংসদ হয়েও যে ভাষায় হুমকি দিয়ে
কথা বলেছেন তাকি আইনের শাসন?গনমাধ্যমের স্বাধীনতায় বিস্বাসী সংসদ নেত্রী প্রধানমন্রী এর কি জবাব দিবেন- তা আমরা দেখতে চাই।

Md Meer Hossain

Md Meer Hossain

২০১১.১০.০৯ ২১:১৬
"যদি ক্ষিপ্ত হয়ে লাখ লাখ লোক পত্রিকাটির সম্পাদককে মারধর করে, সেটি হবে গণমার। প্রয়োজনে আমরা এ কাজ করব।’" জনাব নাসিম ওসমান আপনি একজন সাংসদ হয়েছেন মাত্র. এক জন সংসদের মুখে এই ধরনের কথা মানায় নাহ. আপনি যে কি রকম জনদরদী আপনার মন্তব্য পড়ে বুজা যায়. আপনাদের মত এইরকম অনেক গড ফাদার অতীতে দেখেছি তাদের পতন ও দেখিছি . প্রথম আলো সম্পাদকের কিছুই করতে পারবেন না. একটু ভাবুন আপনি কি প্রথম আলো র কাচা ধানে মই দিয়েছিলেন যে সে আপনার পিছনে উঠে পড়ে লেগেছেন. আপনার ই দলের আইভি রহমান আছে তার বিরুদ্ধে তো প্রথম আলো কিছু লিখেনি. এক প্রথম আলো র কন্ঠ রোধ করলে এই রকম হাজারো প্রথম আলো গড়ে উঠবে . আমরা এখন অনেক সচেতন মুখরোচক কথায় অন্তত পক্ষে আমি ভিজবোনা. আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ অপরকে শ্রদ্ধা করতে শিখুন এবং জনগনের যৌত্তিক সমালোচনা গ্রহণ করার মানসিকতা অর্জন করুন.

Mohammed

Mohammed

২০১১.১০.০৯ ২১:৩০
I read newspapers online.I notce the Prothom-Alo is a bold one.I salute its editor,staff members & the publisher for their courage of telling the truth.They are serving the country in a meaningful way.MP Nasim Osman is claiming themselves as `sheep`but voicing as a `wolf`!

Osman Sarker

Osman Sarker

২০১১.১০.০৯ ২১:৩১
তা মামু ভালই কহেছেন.........

এছলাম সরকার

এছলাম সরকার

২০১১.১০.০৯ ২১:৩৫
সিরিয়াসলি, সোহরাব হাসানের সাফ সাফ কথা লিখা কলাম প্রথম আলোতে প্রকাশের পরদিনই কার অভয় বাণী এবং বাৎসল্যে নাসিম ওসমান এতো আক্রমনাত্মক হয়ে আবির্ভুত হলো তা ভাববার বিষয়।

Rezaul Hannan

Rezaul Hannan

২০১১.১০.০৯ ২১:৪০
শামীম, নািসম দুই জন েক আগামী ২৪ ঘন্টার ম ে ধ্য েগ্রপ্তার করা উিচত। তােদর েগ্রপ্তার না করতে পারলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উিচত।

২০১১.১০.০৯ ২১:৪১
আপনি যে, সন্রাসের দাদার দাদার গডপাদার তা আপনার কথাতেই প্রমান হল। সন্রাস করে নেতা হওয়া যায় না। সন্রাস করে মানুষের কাছে একজন খারাপ মানুষ হিসেবেই পরিচিতি পায়। চোরের মার বড়গলা।

Zillo

Zillo

২০১১.১০.০৯ ২১:৪৩
প্রথম আলোকে নাসিম ওসমানের বিরুদ্ধে থানায় জিডি করার পরামশ দিচ্ছি......
২০১১.১০.০৯ ২১:৪৬
আমরা আসলেই ভীত।
সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন একটা সংবাদ সম্মেলন ই যথেষ্ট।
আমরা আশাবাদি যে জনগন ভুল করবে না।

২০১১.১০.০৯ ২১:৫০
THESE GODFATHER'S SHOUL BE ARRESTED RIGHT AWAY OR SHAHARA AND HASINA SHOULD RESIGN. HOW DARE THEY THREAT TO AN EDITOR IN THIS ERRA?

A.B.M.NOMAN.

A.B.M.NOMAN.

২০১১.১০.০৯ ২১:৫৩
Ha my GOD'we are leaveing where?Nasim osman is thinking N.Gong;his father property.

২০১১.১০.০৯ ২১:৫৩
AWAMI GOVERNMENT KNOWS WELL IF THERE IS FAIR ELECTION THEY WILL LOSE EVERYTHING . SO THEY CANCELLED CARETAKER GOVERNMENT SYSTEM. JUST TO OCCUPY THE POWER AGAIN BY DIGITAL LOOTPAT.

A.RAHMAN

A.RAHMAN

২০১১.১০.০৯ ২১:৫৪
Bravo Prothom-alo. Go Ahead.........we should avoid this type of godfather in future election...... Shieikh Hasina --what r u doing ????!!!

azsumon

azsumon

২০১১.১০.০৯ ২১:৫৬
নাসিম গায়ের জোরে সব হয়না।

kamal pasha

kamal pasha

২০১১.১০.০৯ ২২:০১
Dont take him seriously, he is drunk and dont know what he is saying.

Shujauddin Mollah

Shujauddin Mollah

২০১১.১০.০৯ ২২:০৭
How dear he can say this types of threat to anybody ( nation). Is PM not listening or reading his statement?

Md.Mominur Rahman

Md.Mominur Rahman

২০১১.১০.০৯ ২২:১০
লীগের নেতা বলে কথা ।
২০১১.১০.০৯ ২২:১৪
এরা যদি সাংসদ হয় তাহলে দেশটার আর থাকলো কী ? হাসিনা কী এসব শুনতে পান না, না উনি পেপার পত্রিকা পড়েন না? বড়ই তাজ্জব দেশ!!!

২০১১.১০.০৯ ২২:১৮
কেরোসিনের কুপি (বাতি ) নিবার আগে জলে বেশি।

২০১১.১০.০৯ ২২:২৪
AWAMI GOVERNMENT KNOWS WELL IF THERE IS FAIR ELECTION THEY WILL LOSE EVERYTHING . SO THEY CANCELLED CARETAKER GOVERNMENT SYSTEM. JUST TO OCCUPY THE POWER AGAIN BY DIGITAL LOOTPAT.

২০১১.১০.০৯ ২২:২৪
AWAMI GOVERNMENT KNOWS WELL IF THERE IS FAIR ELECTION THEY WILL LOSE EVERYTHING . SO THEY CANCELLED CARETAKER GOVERNMENT SYSTEM. JUST TO OCCUPY THE POWER AGAIN BY DIGITAL LOOTPAT.

Jahangir

Jahangir

২০১১.১০.০৯ ২২:২৫
Shame on me to see this type of activities in our country .....
২০১১.১০.০৯ ২২:৩৯
নারায়নগঞ্জ বাসীর নিকট অনুরোধ এইসব লোকদের ভোট না দিয়ে একটা বটগাছে সিল মেরে আসবেন তাহলে অন্তত বিবেক জাগ্রত থাকবে। যেটা আমাদের খুব প্রয়োজন। আওয়ামিলীগ ক্ষমতায় না থাকলে এইসব বাহাদুরগুলো পালায় কেন ।
সাংবাদিক টিপু + জয়নাল হাজারি , ব্যাপারটা সবাই জানি, এই সরকারের আমলে আবার ------

Rabbani Chowdhury

Rabbani Chowdhury

২০১১.১০.০৯ ২২:৪৫
We want to see how they will see to Prothom-alo but they need to understand news paper always a mirror of society !!

Rabbani Chowdhury

Rabbani Chowdhury

২০১১.১০.০৯ ২২:৫০
We believe Prothom-alo will able to publish many terrors picture for public awareness

M Shariful

M Shariful

২০১১.১০.০৯ ২২:৫৯
বটচাষী !!!!!!!

Mohammad Khabir uddin

Mohammad Khabir uddin

২০১১.১০.০৯ ২৩:০১
ব্যবহারেই বংশের পরিচয়। ওনার ব্যবহারেই বুঝা যায় ওনাদের গডফাদার বংশ। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে আপনি লাখ লাখ লোক নিয়ে আসলে প্রথম আলোর কোটি কোটি পাঠক বসে বসে কি আঙ্গুল চুষবে!

Rabbani Chowdhury

Rabbani Chowdhury

২০১১.১০.০৯ ২৩:০৩
If somebody thinks they have purchased Narayangong people then it is their wrong concept and Narayangong peoples are now too aware and they don’t accept any banyan tree in the graveyard

Khairul Islam

Khairul Islam

২০১১.১০.০৯ ২৩:০৩
আমি নারায়নগঞ্জের একজন নাগরিক আমি যানি শামিম ওসমান, নামিম ওসমান কতটা ভংয়কর। আমি সত্যিই যানি না এই সন্ত্রাসের হাত থেকে কবে রক্ষা পাবো!!!!!!!! এই সন্ত্রাসের হাত থেকে দয়া করে আমাদের রক্ষা করুন।
২০১১.১০.০৯ ২৩:০৭
সত্যি বলতে আমার কমেন্ট করতেই ভয় হচ্ছে।

zobayer anom

zobayer anom

২০১১.১০.০৯ ২৩:১৫
উনি গডফাদার না , কিন্তু কথাগুলো বললেন সন্তরাসীর গডফাদার এর মত ।

zobayer anom

zobayer anom

২০১১.১০.০৯ ২৩:১৯
সংসদীয় কমিটি এখন মুখে কলা দিয়ে বসে আছেন কেন ? দেশের সেরা সমপাদক কে হুমকি দিল , এখানে কি গনতনর চরচার ব্যঘাত হচ্চে না ??
২০১১.১০.০৯ ২৩:২২
সাধারন মানুষের একটা কথা মনে রেখো মি. নাসিম, প্রথম আলোতে লাখ লাখ লোক হামলা করলে তোমাদের উপর এ দেশের কোটি কোটি লোক হামলা করবে। আগের দিন আর নেই যে জনগনের চোখ (সাংবাদিকগণ) কে ধমক দিয়ে নামিয়ে রাখবে।

faruqul islam (london )

faruqul islam (london )

২০১১.১০.০৯ ২৩:৩৫
যাক বাবা , শেখ হাসিনার চিন্তা খানিকটা কমলো !!!! ্এখণ আর ৩০০ হাজারী লাগবে না -- ৩ না,স,শ ওসমান ই যথেষট /// ডিজিটাল বলে কথা !!!!!!

আলী হাসান

আলী হাসান

২০১১.১০.০৯ ২৩:৪১
শাবাশ প্রথম আলো। তোমার সাহসকে শ্রদ্ধা জানাই। তোমার উচিত এসব স্বঘোষিত গডফাদারের বিরুদ্ধে জিডি করা।

কাজী মনজুর হোসেন

কাজী মনজুর হোসেন

২০১১.১০.০৯ ২৩:৫৩
ভাই কবরে বটগাছ না লাগিয়ে বাশ লাগালে ভালো হতো না? এখনও দিচ্ছেন মরার পরও দিতেন। মাইন্ড করতাম না!!