শিরোনাম:

সাদাসিধে কথা

প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ

মুহম্মদ জাফর ইকবাল | তারিখ: ০৫-০৩-২০১১

  • ১১৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

যাঁরা প্রফেসর মুহাম্মদ ইউনুস, গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ সরকার এবং দেশের আইনকানুন নিয়ে নির্মোহ, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ আলোচনা পড়তে চান, তাঁদের এ লেখাটি পড়ার প্রয়োজন নেই। এটি সে রকম একটি লেখা নয়, এটি প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অসম্ভব পছন্দ করে, সে রকম একজন মানুষের অত্যন্ত পক্ষপাতদুষ্ট একটি লেখা।
আমি প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অসম্ভব পছন্দ করি এবং তার চেয়ে বেশি সম্মান করি। আমি জানি, এ দেশে আমার মতো এ রকম মানুষের কোনো অভাব নেই। মনে আছে, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার খবরটি পেয়ে আমি আনন্দে কাণ্ডজ্ঞানহীন মানুষের মতো চেঁচামেচি করেছিলাম। ক্রিকেট বাংলাদেশ টিম যখন পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো টিমকে হারায়, তখন টেলিভিশনের সামনে লাফঝাঁপ দিয়ে আনন্দে চিৎকার করা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু একটি খবর শুনে আনন্দে লাফঝাঁপ দিয়ে চিৎকার করার ঘটনা আমার জীবনে খুব বেশি ঘটেনি। আমার একজন পরিচিত মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন, সেটি আনন্দের কারণ ছিল না, আনন্দের কারণ ছিল এক ধাক্কায় বাংলাদেশের মর্যাদার জায়গাটি অনেক উঁচুতে উঠে যাওয়াটুকু। যাঁরা জীবনের একটা অংশ বিদেশের মাটিতে কাটিয়ে এসেছেন, শুধু তাঁরাই জানেন আমাদের প্রিয় মাতৃভূমিটিকে বিদেশের মাটিতে কী নিষ্ঠুরভাবে তাচ্ছিল্য এবং অসম্মানের সঙ্গে উপস্থাপন করা হয় এবং প্রফেসর মুহাম্মদ ইউনূস একা সেটিকে কত বড় একটি মর্যাদার আসনে নিয়ে গেছেন।
কিছুদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালে বাংলাদেশের ওপর খুব চমৎকার একটা রিপোর্ট ছাপা হয়েছিল, সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের মানসিকতার স্বরূপ বোঝানোর জন্য লেখা হয়েছিল, পাকিস্তানের জনগণের কাছে জাতীয় বীর হচ্ছেন দুর্বৃত্ত (ৎogue) নিউক্লিয়ার বিজ্ঞানী আবদুল কাদির খান, যিনি বেআইনিভাবে দেশে-বিদেশে নিউক্লিয়ার অস্ত্র চোরাচালানি করেন আর বাংলাদেশের জাতীয় বীর হচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস, যিনি ক্ষুদ্রঋণ দিয়ে দরিদ্র নারীদের সাহায্য করেন।
সেই প্রফেসর মুহাম্মদ ইউনূসকে এ দেশের সরকার খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে হেনস্থা করতে শুরু করেছে। এটি নিশ্চয়ই আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা ছিল এবং আগে হোক পরে হোক, এটি নিশ্চয়ই শুরু হতো। গত ডিসেম্বর মাসে নরওয়ের একটি টেলিভিশন অনুষ্ঠান এই হেনস্থাকরণ-প্রক্রিয়া শুরু করার চমৎকার একটা সুযোগ করেছিল। নব্বইয়ের দশকে নিষ্পত্তি হয়ে যাওয়া সেই বিষয়টির সূত্র ধরে প্রথমেই আমাদের প্রধানমন্ত্রী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে নিয়ে এমন কঠোর ভাষায় কিছু বক্তব্য দিলেন, যেটি শুনে এই দেশের কাণ্ডজ্ঞানসম্পন্ন প্রত্যেকটি মানুষ হতবাক হয়ে গেল। আমাদের সংস্কৃতিতে আমরা সম্মানী মানুষের, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ সম্মানী মানুষের সম্মান রক্ষা করে কথা বলি, তাই প্রধানমন্ত্রীর সেই কথাগুলো এ দেশের অনেক মানুষকে অত্যন্ত ব্যথিত করেছিল। আমাদের অর্থমন্ত্রী প্রথমে যৌক্তিকভাবে কিছু কথা বললেন, কিন্তু নিশ্চয়ই তখন তাঁকে রূঢ় ভাষায় কথা বলার জন্য চাপ দেওয়া হলো এবং তখন তিনিও একই ভাষায় কথা বলতে শুরু করলেন। সাধারণভাবে বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে থাকে, তাই সবচেয়ে কদর্যভাবে কথা বলতে শুরু করল ছাত্রলীগ। তাদের কথাগুলো লেখার মতো নয়, যত দূর মনে পড়ে, তারা নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার হুমকিও দিতে থাকে। মৌখিক খিস্তির পর আমরা রাষ্ট্রীয় হেনস্থার স্বরূপটি দেখতে পেলাম। বাংলাদেশের আনাচকানাচে প্রফেসর মুহাম্মদ ইউনূসের নামে মামলা হতে লাগল এবং আমরা দেখতে পেলাম, প্রফেসর ইউনূস সারা দেশে ছোটাছুটি করে সেই মামলার জামিন নেওয়ার চেষ্টা করছেন। যে মানুষটি সারা পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষদের একজন, তাঁকে তাঁর দেশের সরকার এ রকমভাবে অসম্মান করতে পারে, সেটি নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না। আজকের (বৃহস্পতিবার) খবরের কাগজে দেখেছি, সরকার তাঁকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করেছে। আমি নিশ্চিত, সরকারের পক্ষ থেকে নানা রকম আইনকানুন দেখানো হবে, কিন্তু পুরো বিষয়টি এমনভাবে ঘটে এসেছে যে, আমি বাজি ধরে বলতে পারি, এ দেশের সাধারণ মানুষ আর সেগুলো বিশ্বাস করবে না। তারা ধরেই নেবে, এটি হচ্ছে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে হেনস্থা করার আরও একটি ধাপ, শত হাইকোর্ট দেখিয়ে সাধারণ মানুষকে তাদের বিশ্বাস থেকে টলানো যাবে না।
এ খবরটি অবিশ্বাস্য দ্রুততায় এবং অবিশ্বাস্য গুরুত্বের সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। বেশ কয়েক বছর আগে জেএমবি যখন সারা দেশে একসঙ্গে বোমা ফাটিয়েছিল, তখন দেশের খুব বড় একটা ক্ষতি হয়েছিল, পৃথিবীর অনেকেই ধরে নিয়েছিল, আমাদের দেশটি বুঝি জঙ্গিদের। অনেক দিন পর আবার দেশের খুব বড় একটা ক্ষতি হলো, সারা পৃথিবী ধরে নিল, এ দেশের সরকার হচ্ছে অকৃতজ্ঞ ও প্রতিহিংসাপরায়ণ। যে মানুষটি এ দেশের মর্যাদা সারা পৃথিবীর সামনে উঁচু করেছেন, এ দেশের সরকার তার পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে তাঁকে অসম্মান করার জন্য!
প্রফেসর মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্রঋণ প্রকল্প নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। এর পক্ষে-বিপক্ষে অনেক মানুষ। আমাদের সবারই ইচ্ছে, এ বিষয় নিয়ে গবেষণা হোক, তথ্য-উপাত্ত দিয়ে যুক্তিপূর্ণ আলোচনা হোক এবং ভেতরের সত্যটুকু বের হোক। কতটুকু আশার ব্যাপার, কতটুকু স্বপ্ন, কতটুকু বাস্তব এবং কতটুকু অবাস্তব, সেই তথ্যগুলো আমাদের সামনে প্রকাশিত হোক, কিন্তু তার মানে কি এই বিষয়ের স্বপ্নদ্রষ্টাকে অসম্মান করা হবে? এবং এত স্থূলভাবে?
সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই সরকার বিশ্বাস করুক আর না-ই করুক, এই দশকে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দিয়ে। কাজেই যখন এ দেশে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অসম্মান করা হয়, তখন যে বাংলাদেশকেই পৃথিবীর সামনে অসম্মান করা হয়, সেই সহজ কথাটি কি এই সরকারের ভেতর কেউ জানে না?
প্রকাশ্যে থুথু ফেলা অশোভন কাজ। যদি ফেলতেই হয়, তাহলে নিচের দিকে ফেলতে হয়। কখনোই ওপরের দিকে কাউকে লক্ষ্য করে থুথু ফেলতে হয় না। তাহলে অবধারিতভাবে সেই থুথু নিজের মুখের ওপর এসে পড়ে।
এই সরকার কি জানে, তারা মুখ ওপরের দিকে করে থুথু ফেলছে?
মুহম্মদ জাফর ইকবাল: লেখক। অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Raihanul Islam

Raihanul Islam

২০১১.০৩.০৫ ০২:২৮
"যখন এ দেশে প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অসম্মান করা হয়, তখন যে বাংলাদেশকেই পৃথিবীর সামনে অসম্মান করা হয়, সেই সহজ কথাটি কি এই সরকারের ভেতর কেউ জানে না?" ঠিকি জানে কিন্তু মানতে চায় না। আমি আপনার সাথে একমত যে এই দশকে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দিয়ে। এইটাই বাসতব এইটাই চির সত্য।

অনিত্য

অনিত্য

২০১১.০৩.০৫ ০২:৩৯
অত্যন্ত প্রতিহিংসাপরায়ন এক সরকার, এই ঘটনায় সেটাই আবার প্রমানিত হচ্ছে। আমরা বিএনপির লাগামহীন দূর্নীতি কিংবা আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ন রাজনীতি কোনটাই চাই না।

২০১১.০৩.০৫ ০২:৫৭
'সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই সরকার বিশ্বাস করুক আর না-ই করুক, এই দশকে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দিয়ে।' - এটাই তো মূল সমস্যা।

Kazi Farid

Kazi Farid

২০১১.০৩.০৫ ০৩:১৪
আমাদের মানসিকতার পরিবর্তন কবে হবে, স্যার ? কবে আমরা একজন আরেকজনকে সম্মান করতে শিখব ? এই নোংরা রাজনীতি থেকে আমাদের পরবর্তী প্রজন্ম কী শিখবে ?

Rifat

Rifat

২০১১.০৩.০৫ ০৩:১৭
বরাবরের মতোই চমৎকার লেখা......দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকার মনে করছে, তারা যা বলবে, মানুষ সেটা সত্য বলে ধরে নেবে। না হলে এধরনের আত্মগাতী সিধ্বান্ত নিত না।

Rifat

Rifat

২০১১.০৩.০৫ ০৩:২৪
বাংলাদেশে সরকার বদলায়, কিন্তু মানসিকতা বদলায় না। দুর্ভাগ্যজনক।

Habib Canada

Habib Canada

২০১১.০৩.০৫ ০৩:২৯
এদের অপমান বলে কিছু নেই।

jahangir

jahangir

২০১১.০৩.০৫ ০৩:৫১
হায়রে আমার অভাগা বাংলাদেশ!!! ধন্যবাদ স্যার খুব সুনদর এক্তি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য ।

Munna

Munna

২০১১.০৩.০৫ ০৩:৫৮
I am totally Agree with the writer.

২০১১.০৩.০৫ ০৩:৫৯
Thanks Dr. Jafar Iqbal.

Monir

Monir

২০১১.০৩.০৫ ০৪:৩৮
কবে আমরা গুণীজনদের কদর করতে শিখবো?

আতিকুর রহমান

আতিকুর রহমান

২০১১.০৩.০৫ ০৫:০৪
এমন সম্মানীয় কাউকে এমন ভাবে অপদস্থ করা- সবই আমরা যারা দেশের বাইরে থাকি তাদের মাথা কে হেট করে দেয়। অন্যরা যখন জিজ্ঞেস করে এবং হেসে তাকায় তখন কি যে ছোট লাগে নিজেকে। আমরা কবে যে সভ্য হব।

Babu

Babu

২০১১.০৩.০৫ ০৫:১৪
Sir, I agreed with you. Thanks for your writting regarding this issue. Nicely pointed out the message.

aziz ahmed

aziz ahmed

২০১১.০৩.০৫ ০৬:৩০
স্যার, এতসব লিখে কি কোন লাভ হচ্ছে ? যে লাউ সে-ই কদু । আজকের পত্রিকায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেছেন ? সবাই ভুলে যায়, এক মাঘে শীত কখনো যায় না।

bablu

bablu

২০১১.০৩.০৫ ০৬:৪২
You are absolutely correct sir.

Sayed Mohammed Zakir Hossain

Sayed Mohammed Zakir Hossain

২০১১.০৩.০৫ ০৬:৫১
present govt. thinks that Dr. Mohammad Yunus is bigger threat than BNP.
২০১১.০৩.০৫ ০৭:৫৩
Excellent Sir. Thanks

Tabaruk Ullah

Tabaruk Ullah

২০১১.০৩.০৫ ০৮:১০
আমি জাফর ইকবাল সাহেব এর সাথে ১০০০ ভাগ একমত...
২০১১.০৩.০৫ ০৮:২৩
A simple write up, but with the message from the core of the heart of mass people...I don't have any word to praise.

Raihan

Raihan

২০১১.০৩.০৫ ০৮:৩২
এই যে নিকষ কালরাত এসে নামল এই বাংলায়, এই রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরী !

msnrajon

msnrajon

২০১১.০৩.০৫ ০৮:৫৭
অসাধারান একটি সাহসী লিখনীর জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সরকারের এহেন কর্মকান্ডে আমরা ষোল কোটি মানূষ আজ লজ্জিত, অপমানিত সারাবিশ্বের কাছে।

২০১১.০৩.০৫ ০৮:৫৮
স্যার আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি কি জানেন এসব কথায় কোন লাভ হবে না।

A.M.Rian

A.M.Rian

২০১১.০৩.০৫ ০৯:১৮
Great!!!!!!!!!! Thank you sir.

২০১১.০৩.০৫ ০৯:৪৪
মনে অাছে প্রফেসর ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির খবরে অামিও বাচ্চাদের মত চেঁচামেচি শুরু করেছিলাম। সেই মানুষটিকে হেনেস্তা হতে দেখে অার দশজন এদেশের মানুষের মত অাহত হয়েছি। শতভেবেও কূল পাচ্ছিনা অাওয়ামীলীগ সরকার খুব ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে কেন তাঁকে হেনেস্তা করতে উঠেপড়ে লেগেছে!

Md. Eunus Khan

Md. Eunus Khan

২০১১.০৩.০৫ ০৯:৪৫
স্যার- সত্যিই ধাঁধায় পড়ে গেলাম। দ্রব্যমূল্য, আইন- শৃঙখলার অবনতি, দূর্নীতি, শেয়ার কেলেংকারী, বিদ্যুৎ ছাড়াও দেশ যেখানে হাজার হাজার সমস্যায় জর্জরিত সে সব চিন্তা বাদ দিয়ে গ্রামীণ ব্যাংক এবং ড. ইউনুছকে নিয়ে সরকার হঠাৎ কেন ব্যস্ত হয়ে পড়ল বুঝলাম না।

hasan

hasan

২০১১.০৩.০৫ ০৯:৪৬
ধন্যবাদ স্যার, এরকম একটি লেখার জন্য।আমার মনে হয়, ডঃ ইউনুসকে এইভাবে অসম্মানিত করার পেছনে আসলে ইগৌ দায়ি। ঐযে আপনি বললেন, ৮০ -৯০ এর দশকে পৃথিবী বাংলাদেশকে চিনত শেখ মুজিবুর রহমান এর নামে, আর এখন চিনে ইউনুসের নামে, সেটাই আসলে কারন।

Mithun Chandra Das

Mithun Chandra Das

২০১১.০৩.০৫ ০৯:৫১
Sir we want a protest on this ground, in our campus(SUST).

Sarmin Aktar

Sarmin Aktar

২০১১.০৩.০৫ ০৯:৫৩
স্যার, আপনার লেখাটাকে ধন্যবাদ জানানের মতো পান্ডিত্য আমার নেই তারপরও আপনাকে ধন্যবাদ আমার দু’ফোঁটা অশ্র“ বিসর্জনে সাহায্য করার জন্য। বিগত কয়েকদিন ধরে বুকের ভিতর একটা চাপা ব্যাথা অনুভব করছিলাম। ভাবতেই খুব কষ্ট হয় গোটা পৃথিবী আজ আমাদের এতটা নিচু চোখে দেখছে। যাকে গোটা বিশ্ব সম্মান করছে আর তাকেই কিনা আমরা অপমান করছি। ছি! ধিক্কার নিজেকেই..

Rezaul Karim Reza

Rezaul Karim Reza

২০১১.০৩.০৫ ০৯:৫৪
স্যার আপনাকেও আমি ভীষণ পছন্দ করি। কারণ যে বিষয়টি নিয়ে বাংলার মানুষ অনেক বেশি চিন্তিত হয়, অনেক বেশি সমালোচার ঝড় ঊঠে তখন এর সত্যতা জানার জন্য আমি আপনার দিকে তাকিয়ে থাকি। ধন্যবাদ স্যার।

Omar Hasan Al Zahid

Omar Hasan Al Zahid

২০১১.০৩.০৫ ০৯:৫৫
অনেক ধন্যবাদ ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে লেখার জন্য, স্যার। বর্তমান সরকার ক্রামাগতভাবে নিজেই নিজের পায়ে কুড়াল মারেছ। বাংলাদেশের ললাটে কত বিপর্যয় আছে, কে জানে!!!

Adom ali

Adom ali

২০১১.০৩.০৫ ০৯:৫৬
স্যার, আপনাকে অন্তরের অন্ত:স্থল ধন্যবাদ এরকম লেখাটি লেখার জন্য। কিন্তু পরিতাপের বিষয় হচেছ সরকার মনে করে উনারা ইউনুস চেয়ে উপরে অবস্থান করছেন।

Sardar Younus

Sardar Younus

২০১১.০৩.০৫ ১০:১১
Sir, Thanks for this bombing article. It was the demand of time and you burst it in right time. We honor your brevity. You are GREAT.

Md. Solaiman Ali

Md. Solaiman Ali

২০১১.০৩.০৫ ১০:২০
স্যার, ধন্যবাদ আপনাকে । আপনি গোটা জাতির অধিকাংশ মানুষের কষ্টের কথা লিখেছে।

Mohammad Morsed Alam

Mohammad Morsed Alam

২০১১.০৩.০৫ ১০:২২
আমি আপনার সাথে একমত। আমরা প্রতিহিংসাপরায়ন রাজনীতি চাই না।
২০১১.০৩.০৫ ১০:২৩
Zafar Sir You r absolutely right. I hate our politics from the core of my heart.

মো‌: হাফিজুর রহমান

মো‌: হাফিজুর রহমান

২০১১.০৩.০৫ ১০:২৩
১০০% সহমত স্যারের সাথে। আমরা যারা প্রবাসে থাকি তারা কিছুটা হলেও বুঝতে পারি বাংলাদেশকে এরা (ভিনদেশীরা) কিভাবে অবমূল্যায়ন করে। দেশের মুখ উজ্জল করা এই ব্যক্তিত্বকে অসম্মান করে সারা বিশ্বের কাছেই বাংলাদেশকে আরো ছোট করে ফেলেছে সরকার। ভেতরের খবর যাই হোক সরকারের উচিত তাদের হীনউদ্দেশ্য এখানেই কবর দিয়ে প্রকাশ্যে ড. ইউনূস স্যারের কাছে ক্ষমা চাওয়া। দেশ ও জাতীর কাছে অসামান্য সম্মান তাহার প্রাপ্য।

Ruhul

Ruhul

২০১১.০৩.০৫ ১০:৩২
Lack of clairvoyance of Bangladesh government...definitely they will have to pay for this insouciance..

Sumon

Sumon

২০১১.০৩.০৫ ১০:৪২
Good article. This article is important to educate the hearts of our people, especially for those people who are in goverment. We love Dr. Yunus, we dont like politicians.

ashequr rahman

ashequr rahman

২০১১.০৩.০৫ ১০:৪৩
ড. মুহম্মদ জাফর ইকবাল ঠিকই বলেছেন। আমরা বাঙ্গালীরা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা পরশ্রীকাতর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পেয়েছিলেন তখন সে সময়ের অনেক বাঙ্গালী বুদ্ধিজীবি ধুয়ো তুলেছিলেন ওটা নাকি তাঁর লেখাই না। তার যোগ্য উত্তর তিনি তার লেখার মাধ্যমে দিয়েছেন। নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের বেলায় একই ব্যাপার ঘটছে। তিনি নোবেল পুরষ্কার পাওয়ার পর থেকেই অনেকের চক্ষুশূল হয়েছেন। যে জাতি নিজ দেশের গুণীর মান দিতে জানেনা, সে জাতি হতভাগা, সে জাতির উন্নতি অসম্ভব।

Sumon

Sumon

২০১১.০৩.০৫ ১০:৪৬
Good Writing. Please read everybody in order to educate our hearts, especially politicians.

Sumon

Sumon

২০১১.০৩.০৫ ১০:৪৭
Good writing. This article is important to educate the hearts of people, especially in goverment.

Sumon

Sumon

২০১১.০৩.০৫ ১০:৫৫
This article is important to educate the hearts of our people, especially to those people who are in government. Thanks to Sir Dr. Jafar Iqbal.

Abul Kalam

Abul Kalam

২০১১.০৩.০৫ ১০:৫৫
ধন্যবাদ।আমার ব্যক্তিগত অভিঙতা: বেশ কয়েকটি দেশে বিভিন্ন দেশের বিশিষ্ঠ নাগরিক, শিক্ষকরা আমাকে ইউনুসের দেশের মানুষ হিসেবে উল্লেখ করেছে। তাঁকে অপমান করাতো আমাদের দেশকে বিশ্বের দরবারে ছোট করা।

Md. Asif Sultan Razu

Md. Asif Sultan Razu

২০১১.০৩.০৫ ১১:১২
মুহম্মদ জাফর ইকবাল স্যার কে ব্যক্তিগত ভাবে পছন্দ করি কিন্তু তার আজকের কথা গুলো মানতে পারছি না
স্যার বলেছেন ""যিনি ক্ষুদ্রঋণ দিয়ে দরিদ্র নারীদের সাহায্য করেন"। আমি বলি বাস্তবে কতজন নারী ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ বিমোচন করেছেন?? তারচেয়ে অনেক বেশি নারী "ক্ষুদ্রঋন" শোধ করতে গিয়ে ঘরের টিন, গবাদি পশু বিক্রি করেছেন।
২০১১.০৩.০৫ ১১:১৩
I am not agree with the writer.

Kousik Zaman

Kousik Zaman

২০১১.০৩.০৫ ১১:৩৪
Thanx sir for showing everyone the wrong

Ariful

Ariful

২০১১.০৩.০৫ ১১:৩৫
ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে ড.ইউনুস কে নিয়ে এরকম একটা লিখা আশা করছিলাম।

Md. Omor Faruk

Md. Omor Faruk

২০১১.০৩.০৫ ১১:৫৫
Many Many thanks to Mr. Jafar Iqbal

Ruhshan Ahmed

Ruhshan Ahmed

২০১১.০৩.০৫ ১১:৫৬
আমিও মুহম্মদ জাফর ইকবালের সাথে। কিন্তু, দেশের সম্মান ফিড়িয়ে আনা যাবে?

শূন্য

শূন্য

২০১১.০৩.০৫ ১২:১১
সরকার নিজের এবং দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে । আগামী নির্বাচনে জনগন এর জবাব দেবে।

Farid Uddin Ahmed

Farid Uddin Ahmed

২০১১.০৩.০৫ ১২:২৪
thank you Dr Zafar Iqbal Sir,you have expressed our heart's feelings in beautiful words,I hope the govt will act sensible way,but fear that common sense would not be seen in our politician's mind.

Zubayer Alam

Zubayer Alam

২০১১.০৩.০৫ ১২:৩৫
ড, জাফর ইকবাল আপনাকে ধন্যবাদ আপনার লেখাটির জন্যে। আপনাদের মত মানুষের কাছ থেকে আমরা সাধারণ মানুষরা এই ধরনের লেখাই আশা করি। সরকারের আচরণে ব্যক্তি প্রতিহিংসার বহি:প্রকাশ দিবালোকের মতই স্পষ্ট।

Pankaj Kanti Dash

Pankaj Kanti Dash

২০১১.০৩.০৫ ১২:৩৫
I am NOT totally Agree with sir .

Rashida Alam

Rashida Alam

২০১১.০৩.০৫ ১৩:০১
They feel proud & comfortable for Dr.Amarty Sen,not for Dr.Muhammad Yunus.

Mukaddim Sarwar

Mukaddim Sarwar

২০১১.০৩.০৫ ১৩:০৯
স্যার, একদম মনের কথাটা লিখে দিলেন আজকে। ধন্যবাদ!

R. Hasan

R. Hasan

২০১১.০৩.০৫ ১৩:২৪
আমরা পুরো জাতি লজ্জিত এবং অপমানিতবোধ করলেও, আমাদের সরকারের এমন কোন বোধ আছে বলে মনে হয়না।

Socheton

Socheton

২০১১.০৩.০৫ ১৩:৩৯
বাংলাদেশের শাসন অযোগ্যদের হাতে থাকে । তারা কখনো গুণীদের সম্মান করতে জানেনা।

Kutub Uddin

Kutub Uddin

২০১১.০৩.০৫ ১৩:৪৪
বড়ই লজ্জাজনক।

Ahsan

Ahsan

২০১১.০৩.০৫ ১৩:৪৭
সারা বিশ্বে ড, ইউনুসের অসাধারণ সম্মানই তাঁর জন্যে কাল হয়েছে।সমালোচনা অবশ্যই কাম্য তবে তা অবশ্যই বাংলাদেশের বারটা বাজিয়ে নয়।

Sayem Chowdhury

Sayem Chowdhury

২০১১.০৩.০৫ ১৩:৫৮
আমি আপনার মতামত খুব প্রত্যাশা করছিলাম; কারণ ইউনুস সাহেব নোবেল পাবার পরে এই কলামে আপনার লেখাটি এখনো মনে আছে। ধন্যবাদ সাহস করে সতে্যর পক্ষ নেবার কারণে। ঘৃণা জানানোর ভাষা নেই।
২০১১.০৩.০৫ ১৫:১২
সারা পৃথিবী ধরে নিল, এ দেশের সরকার হচ্ছে অকৃতজ্ঞ ও প্রতিহিংসাপরায়ণ। why i will have this blame......govt to explain.......

মাজহার

মাজহার

২০১১.০৩.০৫ ১৫:২৩
সম্পাদকীয়, কলাম, মন্তব্য, সভা-সেমিনার সবই হবে, হবেনা শুধু পরিবর্তন। যদি পরিবর্তন চান তবে এই সব বাদ দিয়ে দক্ষ, যোগ্য আর দেশপ্রেমিক ব্যক্তিগনকে নিয়ে তৃতীয় কোন দল গঠন করুন।
দেশে পরিবর্তন আসবে; যোগ্যরা সম্মান পাবেন।
সর্বোপরি দেশের জনগনের আগে শুভ-বুদ্ধি আসা দরকার। কোন দেশের সাধারন জনগন যখন ভাল-মন্দের পার্থক্য করতে ভূল করে, তখন আল্লাহ তায়ালা তাদের উপর অত্যাচারী বাদশাহ নিযুক্ত করে দেন, যিনি সম্মানিত ব্যক্তিদের যথাযথ সম্মান দেবেন না, গরীব-দূখীদের স্নেহ করবেন না।
আমাদের মধ্যে দক্ষ, যোগ্য আর দেশপ্রেমিক ব্যক্তির অভাব নাই, শুধু অভাব একজন ব্যক্তির যিনি এদের সবার মধ্যে সমন্বয় সাধন করবেন। পরিবর্তন আসবেই, আসবে। সম্মানিতরা সম্মান পবেই পাবে।
নয়তো আবার বিএনপি !!!!!!!!!!! তারেক আর কোকোর সাথে লালু, ফালু, কালু, পিন্টু, মিন্টু, সেন্টু, ঘেন্টু !!!!!!!!!!
প্রস্তুত থাকেন নতুন কোন অপমানের।

Md. Asif Sultan Razu

Md. Asif Sultan Razu

২০১১.০৩.০৫ ১৫:২৪
2.
# নব্বই এর দশকের "ঝামেলা"টা ইউনুস সাহেব মিটিয়েছেলেন মিমাংশার মাধ্যমে। আইন গত ভাবে নয়।
# নোবেল পুরষ্কার পেয়েছেন এটা জাতীর জন্য একটি গৌরবের বিষয়। কিন্তু কি কারনে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সে বিষয়ে আমার এবং অনেকেরই সন্দেহ আছে। আমার মনেহয় আপনি যদি গ্রমীনফোন এর মত একটা কোম্পানীর মাধ্যমে কোনো দেশকে কাড়ি কাড়ি অর্থ দেন তবে অবশ্যই তারা আপনাকে পুরস্কৃত করবে। দেশটা যেহেতু নরওয়ে তাই পুরষ্কার টা হল নোবেল।

Shahinur Islam

Shahinur Islam

২০১১.০৩.০৫ ১৫:২৯
" সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই সরকার বিশ্বাস করুক আর না-ই করুক, এই দশকে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দিয়ে। " - এটাই তো মূল সমস্যা। প্রফেসর মুহাম্মদ ইউনূস স্যারের একটা ই দোষ, তিনি কেন প্রথমে নোবেল পেলেন। তাঁর উচিত অবিলম্বে নোবেল প্রাইজটা বাংলাদেশের সবচেয়ে যোগ্য (......... ) ব্যক্তিকে দান ( সম্প্রদান কারক ) করা। আর খুশি মনে রিটায়ার্ড করে পেনশন নিয়ে বিদেশ চলে যাওয়া।

Tawhid

Tawhid

২০১১.০৩.০৫ ১৫:৩২
খমতার অহংকারে আকন্তহ নিমজ্জিত এই সরকার। কারো বাক্তিগত পরতিহিংশার কারনে দেশ কে বিস্ব বাসির কাচে খাট করা উচিত না। সার, হাজার বার লিখুন, আমাদের লজ্জা নাই। আমরা বদলাবার নই।

Md. Asif Sultan Razu

Md. Asif Sultan Razu

২০১১.০৩.০৫ ১৫:৪০
কি কারনে আমার মন্তব্য গুলো প্রকাশ করা হচ্ছে না জানতে পারি? এটা কি প্রথম আলো এর পক্ষপাতদুষ্টতা?
আপনারা ডঃ ইউনুস সাহেবের পক্ষে আর আমি তার বিপক্ষে এই জন্য? উত্তর গুলো জানতে চাই। আমিতো কোনো খারাপ/আশালীন কথা বলিনি। কেন এই কাজ করছেন?

শূন্য

শূন্য

২০১১.০৩.০৫ ১৫:৪৫
নোবেল পুরস্কার কোনও সাধারণ জিনিস না। আকবার ভেবে দেখুন গত ১০০ বছরে এশিয়া মহাদেশে কতজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছে? নোবেল পুরস্কারের মত বিরল সম্মান যিনি আমদের এনে দিলেন, তাঁকে আমাদের সরকার নুন্যতম শ্রদ্ধা দেখানো প্রয়োজন মনে করল না । পৃথিবীর কাছে আমরা নিজেরাই নিজেদেরকে আবারও ছোট করলাম। ইউনুস স্যার এর কাছে ক্ষমা চাইছি, জনগন আপনার পাশে আছে।
২০১১.০৩.০৫ ১৫:৪৬
Those who have no knowledge how they show respect to the intellectual? This is our political character.Sir, Your saying is crying in the wilderness.

Salim Parvez

Salim Parvez

২০১১.০৩.০৫ ১৫:৫৮
অসম্ভব ভাল একটি লেখা । ছোটকালে একটা ইংরেজী কবিতা পড়েছিলাম, কবিতাটি ছিল- দি প্যাট্রিয়ট । প্রফেসর ইউনুস সত্যিই সেই কবিতার প্যাট্রিয়ট ।

Engr. Abdul Barek

Engr. Abdul Barek

২০১১.০৩.০৫ ১৬:০০
Special Thanks Dr. Jafar Iqbal Sir for your writing.Grameen Banks is the model of the world and his Micro Credit Concept.But the present govt not believe this.
Our 150 millions people believe and honor Dr. Mohd. Yunus.

Rabbi

Rabbi

২০১১.০৩.০৫ ১৬:০১
এদেশের মানুষ কখনোই গুণীজনদের কদর করতে শিখবে না।

Imran Chowdhury

Imran Chowdhury

২০১১.০৩.০৫ ১৬:০৫
Thank you Dr. Jafa Iqbal for your brave writing. Don't we have anything else to do to stand for Dr. Yunus? How long we will have to witness such tyranny of the so called politicians? I believe it's the time to stay united and raise our voice for Dr. Yunus and should warn the government about the consequences of such ill motives against Dr. Yunus. Our insane government must realize Dr. Yunus is not an individual only, he is the symbol of our national pride, inspiration and success.

md. jakir hosain

md. jakir hosain

২০১১.০৩.০৫ ১৬:০৯
ধন্যবাদ সময়োপযোগি একটি প্রতিবাদি লিখার জন্য।
ডঃ ইউনুস অবশ্যই দেশের সুনাম একলাফে অনেক অনেক উচুতে নিয়ে গিয়েছেন। বিশেষ করে যারা প্রবাসি আছেন তারা ভালো বলতে পারবেন বেশি - কতটুকু উচু এই সন্মান আসলেই একটি দেশ এবং জাতির জন্য।

কিন্তু ইউনুস সাহেবেরও তো সব কিছু বুঝে এই বয়সে এসে গ্রামীন থেকে সরে দাড়াতে পারতেন। যেহেতু উনি নিজেও জানেন উনাকে পছন্দ করার লোকজন যেমন আছে। ঠিক তেমনি উনাকে অপছন্দ করার লোকজনও কম নেই।

তবে তাকে নিয়ে জায়গায় জায়গায় মামলা আর বয়ান শুনতে সরকারি দলের কাছ থেকে। তা দেখে খুব দৃষ্টি কটু মনে হচ্ছে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাক। আমজনতার আশা ছাড়া আর কিইবা করার আছে। আমরাও তো বলতে চাই।

Md Amzad Hossain

Md Amzad Hossain

২০১১.০৩.০৫ ১৬:১৪
no parties love our country. we should hate them........

Obaidur Rahman

Obaidur Rahman

২০১১.০৩.০৫ ১৬:১৬
As you think that there is a natural punishment at Mirpur yesterday we have huge loss agains indies.....

Obaidur Rahman

Obaidur Rahman

২০১১.০৩.০৫ ১৬:১৯
As you think that there is a natural punishment at Mirpur we have lost against indies ...................(Cause is Dr. Younus termination from the position of MD of grameen bank)

Md. Rony Sarker

Md. Rony Sarker

২০১১.০৩.০৫ ১৬:৪৩
A great salute to the great writer. I am really proud of him. The nation was awaiting such a writing from you, oh Mr. writer. I believe your hands are revolution bringing hands. I believe your brain is our national wealth. And this time one national wealth is honoring another national wealth. I am very pleased to have read this article. I am dhonno that my mother has given birth of these kingbodonti children. Through this writing of Mr. Zafar Ikbal my love has been revealed. Oh Mr. Zafar Ikbal you are encouraging us to give voice for the truth. And I think we are ready for that. May Allah be with You & with all of us.

Rina Akter

Rina Akter

২০১১.০৩.০৫ ১৭:১২
স্যার ধন্যবাদ আপনাকে, এমন একটি সাহসিকতা মূলক লেখা বর্তমান সময়ে লেখার জন্য । সাধারন মানুষের মনের ভাব আপনার মত করে যদি বর্তমান সরকার বুঝতো তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেত।

sadaf

sadaf

২০১১.০৩.০৫ ১৭:৩৬
its same shame as attacking west ind. player bus....shame...rulling pary shame!!!!!!!
২০১১.০৩.০৫ ১৭:৩৮
প্রতিহিংসার রাজনীতিতো এ সরকার ক্ষমতায় আরোহনের পর থেকেই শুরু হয়েছে। তখনতো আমারা প্রতিবাদ করিনাই। অন্যায় রাজাকারদের বিরুদ্ধে করলেও তার প্রতিবাদ কর উচিৎ। এখন হতাশ হওয়া ছাড়া আর কি করার আছে? অবিবেচকদের হাতে ক্ষমতাযন্ত্র থাকলে তার অপ্রপ্রয়োগ তো হবেই। আর এ জন্য আমরা জনগন ও দায়ী।

Md Zohir Raihan

Md Zohir Raihan

২০১১.০৩.০৫ ১৭:৪৩
সরকারের নীতিনির্ধারকদের মধ্যে যে কিছু কুরুচিপূর্ন লোক আছে তা যতই দিন যাচ্ছে ততই প্রমানিত হচ্ছে। আমার মাঝে মাঝে আফসোস হয় এই সরকারকে কেন আমি ভোট দিয়েছিলাম!

hussain

hussain

২০১১.০৩.০৫ ১৭:৪৬
জাফর সাহেব প্রবন্ধের শুরুতেই "Disclaimer" দিয়ে গুরু পদ বন্দনা করে গেলেন...

zakir hossain

zakir hossain

২০১১.০৩.০৫ ১৭:৫৩
I an agree with Mr. Jafor Iqbal. I think only Sk. Hasina is the factor who dos not take that Dr, Younus is the greater man in Bangladesh than any others.

Rakib

Rakib

২০১১.০৩.০৫ ১৮:০৭
স্যার আমি মাঝে মাঝে আপনার লেখা পড়ি আর ভাবি কবে আপনার সুযোগ হবে এদেশের নোৃরা রাজনিতি রেখে শুধু তরুনদের জনন লিখবেন ।
প্রফেসর মুহাম্মদ ইউনুস
আমাদের গরব , আমাদের ভবিষ্যতের পথ দেখান লোক,
তাকে অপমান করে আমাদের পুরো জাতিকে অপমান করলো সরকার।
আমরা এর নিনদা জানাছি .

.
২০১১.০৩.০৫ ১৮:৩৩
ধন্যবাদ স্যার, এেতা ষ্পষ্টভােব সত্য কথািট বলার জন্য
হায় অভাগা েদশ, তার েচেয় েবিশ অভাগা এেদেশর মানুষ যােদর েনতারা হেচ্ছন অকৃহজ্ঞ ো প্রিতিহংসাপ্ররায়ণ।
২০১১.০৩.০৫ ১৮:৪৪
By the way...
Age of our current prime minister and the chairman of AW(not made by herself) is also exceeds 60 which is now 63+ from
http://en.wikipedia.org/wiki/Sheikh_Hasina
And as far as I can remember it was discussed during care taker govt.

Kabir

Kabir

২০১১.০৩.০৫ ১৮:৪৯
I was reading the reaction of international media in this regard. Any Tom Dic and Harry will understand where the image of Bangladesh stands now. We all must remember Hasina did not give any reception to Dr Younus after he won the Nobel. AL always have good logics for their action. They still thinks that BAKSAL was a just thing.

Arnab Biswas

Arnab Biswas

২০১১.০৩.০৫ ১৮:৫৪
Thanks to sir for expressing himself as well as ourself in this very common but strong words, thanks again.

সনৎ

সনৎ

২০১১.০৩.০৫ ১৯:০৫
স্যার আপনার অধিকাংশ লেখা পড়লেই আমার চোখ ভিজে আসে। শ্রদ্ধেয় জনাব ইউনুস স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি গ্রামীণ ব্যাংকের বর্তমান ব্যাংকিং কার্যক্রমে কিছু মানুষের মনে এই সন্দেহের জন্ম হয়েছে যে গ্রামীণ ব্যাংক হত-দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্তিত করনে ভূমিকা রাখছে না, আর তা সত্য হলে আপনি-ই (ইউনুস স্যার) সর্বাপেক্ষা ব্যথিত হবেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং আপনি এই ব্যাংকের কোন পদে থাকুন আর নাই থাকুন ব্যাংকের অনেক সাফল্যের মাঝে কিছু কলঙ্ক দুর করার বীজ আপনি আপনার উত্তরসূরীদের মাধ্যমে নিশ্চিত করবেন বলে আশা রাখি। এদেশের জনগন-ই ঠিক করবে আপনার মর্যাদা; কোন দল গোষ্ঠি বা সরকার নয়, আর কোন বিদেশী তো নয়ই।

atiqur

atiqur

২০১১.০৩.০৫ ১৯:১৯
I was so surprised about the silence of the civil society regarding Dr. Yunus issue. But Dr. Jafar Iqbal sir spoke about it and he did it very strongly. I really salute your honesty and courage sir. Please dont fear to tell the truth.
২০১১.০৩.০৫ ১৯:৫৪
shame on us....
২০১১.০৩.০৫ ২০:০৮
It's impossible, I still don't believe it can happen. Where have our senses gone? We can not destroy our pride. Whatever technical flaws there may be, we can not throw our pride (Prof. Yunus) out, shamefully displaying an attitude we are mean. On the contrary, we are a great nation and the world should know the nation is not part of it.

Quazi Hafiz

Quazi Hafiz

২০১১.০৩.০৫ ২০:১৯
I live in Toronto, Canada. I encountered many people in here in Canada, when the news broke about Yunus removal from Grameen Bank. I had a no answer. I just replied, "no comment" and feel pain in my heart.
The Banlgadesh politcians are corrupted, Revenge, Arrogant and ill-educate. It lies to all people of Bangladesh becasue we elected them.
২০১১.০৩.০৫ ২০:২৪
Let stand by with Dr. Yunus. If you really like him, let's go to his house, say to Dr.Yunus, that we are saddened.

Robert Gonsalves

Robert Gonsalves

২০১১.০৩.০৫ ২০:৩৫
Thank you very much, Dr. Zafar Iqbal for hammering the 'hangman'. You have artfully presented the TRUTH to the nation. I am surprised that Bangladesh Univerity Professors and Students are still silent when they are seeing the WHIPPINGS on the back of Dr. Yunus by our politicians. I thought they would rise and take to the street and slogan against such atrocities over the man who has kindled light of hope to the poor people all over the world. DR. YUNUS! WE ARE FOR YOU !

Mohammad Zakaria

Mohammad Zakaria

২০১১.০৩.০৫ ২০:৪৬
আবার বুঝা গেল রাজনীত করতে মেধা লাগেনা। কারো মেয়ে কিংবা কারো স্ত্রী হওয়াই যথেষ্ঠ ।কিন্তু প্রতিষ্ঠান গড়তে মেধা লাগে।জ্ঞান লাগে। দুঃখ লাগে মুক্তি যুদ্ধের দেশে রাজনীতিতে ক্ষমতা অন্ধভাবে আচরণ করে। এর পরিনাম নিয়ে ভাবার মানসিকতা নেই।মন্ত্রীরা কত অসহায়ভাবে চাকুরী করছে।

এছলাম সরকার

এছলাম সরকার

২০১১.০৩.০৫ ২১:০৪
সব কথা সাদাসিধে বলা যায়না, বলা উচিৎ নয়, প্রফেসর জাফর ইকবাল।

Md. Ikram Iqbal

Md. Ikram Iqbal

২০১১.০৩.০৫ ২২:০৮
রবীন্দ্রনাথ বেঁচে থাকলে সরকার তাকে ও ক্ষমা করতেন না। এদেশের জন্য কিছু করাটা বড়ই অপরাধ। জাফর ইকবাল স্যারের জন্য চিন্তা হয়, আল্লাহ উনাকে সরকারের কুনজর থেকে বাঁচাক।

RCH

RCH

২০১১.০৩.০৫ ২২:৩৩
@ Mogra-Why not talk straightforward? We have seen too much dirt and lies flying around and Dr. Iqbal Sir said it most eloquently from his heart. @ Comments regarding people had to pay the loan back by selling tin roof, assets, etc ---1) show me 50 people that you personally know had to do this, please don’t give me hearsay, 2) Was the comment against Grameen’s practice or to other micro credit lenders, 3) What is the total number of people in default compared to people who are successful with Grameen, 4) first of all it is not a charity –if you give charity then it does not help, you take loan o do buisiness, 5) Do we know how Grameen works and who are the real owners—it is the same poor of poor!
It is our nature to criticize without all the facts. There will be failures for many reasons but the greater good and hope that Dr Yunus brought for the poor of poor is unquestionable ---Why can’t we help one person during our lifetime to come out of the poverty and give them education and hope? Then we don’t need Dr. Yunus or Grameen Bank to do our work where our political leaders utterly failed. Our political leaders actually brought themselves out of poverty level with multi-million dollar deals for them and for their family members living in Bangladesh or abroad.

Z.Rahman

Z.Rahman

২০১১.০৩.০৫ ২২:৩৯
I think I can comments about Grameen bank well. its becouse my Mother involve in Grameen bank from 1990. and as Dr.Iqbal sir said who live out side of the country will know batter. I live out side of Bangladeh almost 15 years. if you think you take loan from grameen bank and eat it dont take. it will suffer you a lots. but you have have a good plan of a small business then take its will help you to build a good business. they are not like commercial bank ask property and grantee this that. I live in Rome now there are 2 micro finance compnay recently started and they are use the idea of grameen bank. they even say it that we are akind of Grameen bank. the day Dr. Younus came here to speech in University of Roma the main road near the university clse for it. Italian prime minister was on vacation he cancel it and Join Dr Younus cerimany. we was so proud to see that. NOW GOVT JUST RPLACE HIM FOR AGE?? HOW OLD IS MR MUHIT HIMSELF?? AND OUR PM?? THERE ARE LOTS OF AL LEADER WHO IS MINISTERS IN 1971 THEY STILL IN MINISTREE AND MPS. SO WHY ONLY TALKED ABOUT DR. YOUNUS AGE ?? DR. MAHATHIR WAS PM UNTIL THE AGE OF 83. THEN HE WORK AS A ADVISOR OF PETRONAS OIL COMPANY NEXT 3 YEARS.
২০১১.০৩.০৫ ২২:৫১
আমরা সত্যিই ব্যাথিত, সরকারের এই আচরণ অগ্রহনযোগ্য। সম্পাদকীয়র সাথে আমি সম্পূর্ণ একমত।

dilip kumar de

dilip kumar de

২০১১.০৩.০৫ ২২:৫৫
i do not agree with the columnist on some very basic points- Prof Dr. Younus did not prove to be a friend of the poor women of Bangladesh as the west often try to portray, furthermore recent controversy in a foreign news channel surrounding him regarding grameen bank & foreign fund etc gave rise to a lot question in the mind of common people which eroded his credibility, internationally the reputation of Bangladesh was put to question &controversy ; all these facts may be ignored if wished, but that does not solve the questions which are in the common peoples' mind, which the columnist Prof Jafar iqbal ignored so much.

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (মিঠু)

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (মিঠু)

২০১১.০৩.০৫ ২৩:১২
স্যার, আপনার বেলায়ও যে এমনটা করবেনা তার নিশ্চয়তা কে দেবে ?

mohammad

mohammad

২০১১.০৩.০৫ ২৩:১৪
ধন্যবাদ জাফর সাহেব। এ দেশের সাধারন জনগন লেখাটা পড়ে বুঝলো বাংলাদেশের শাসন অযোগ্যদের হাতে থাকে । তারা কখনো গুণীদের সম্মান করতে জানেনা । কিন্তু যাদের নিয়ে লিখলেন, সেই বুদ্ধি/ জ্ঞ্যান সম্পন্ন ব্যাক্তিরা ? কি তা বুঝতে পারলো ? না তাদের বোঝার দরকার নাই। থুথু নিজের গায়ে পরলে কিছুই যায় আসে না। মসনদ এর ব্যাবস্থা পাকা করতে হবে !!!!!!!!!!!!!!!!
২০১১.০৩.০৫ ২৩:৫৪
How anyone can say that now a days the whole world knows Bangladesh for Dr,Yunus ?What world you are talking about? So called SHUSIL world you people live in?You dont have to kiss someones behind if you like him.How many people in this world care about NOBEL?

rajib

rajib

২০১১.০৩.০৬ ০০:০২
স্যার, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর লেখার জন্য.।
আমার শুধু জানতে ইচ্ছা করে দেশের সরকার এ কি এমন একজন ও নাই যে নভেল এর মর্যাদা বুঝে!!!!!!!
যারা নভেল এর সম্মান টাই বুঝে না ওদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা ও যায় না।।

Md.Azam Khan

Md.Azam Khan

২০১১.০৩.০৬ ০০:০৫
I am agree with you.But may I ask you why Dr.Younus has been contnuing his service with Grameen Bank as it has not been support of our law.He should obey the law as a seniour citizen.His Behave like Hasina and Khalida that untill his death he would occupy his position.Dr.Younus is a grat man and he should prove it.He is lobbying with Hilary clinton for his Post??Please comments sir.

Umar Abdullah

Umar Abdullah

২০১১.০৩.০৬ ০০:০৬
স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে অনুরোধ করছি দেশটাকে বাঁচান। আপনার লেখার ধার, আপনার জনপ্রিয়তা, পাঠকের গ্রহণযোগ্যতা সবকিছু মিলিয়ে আপনার তুলনা দ্বিতীয় কেউ নেই। প্লিজ আপনারা দেশের এই নোংরা রাজনীতির হাত থেকে দেশের সম্মানিত মানুষদের অপমানের তথা গোটা দেশটাকে অপমানের অপচেষ্টা থেকে আপনাদের কলমের ধার দিয়ে দেশটাকে বাঁচান। স্যার, " যে দেশ গুণী ব্যক্তিদের সম্মান করতে পারেনা সে দেশে গুনী মানুষ জন্মায়না।" ডঃ ইউনুসের মত একজন মানুষ বাংলাদেশ হাজার বছরেও আর কখনো পাবে কিনা আল্লাহ জানে। ওনার জীবদ্দশায় ওনাকে আমরা যদি বাংলাদেশের তরফ থেকে যথাযথ সম্মান দিতে চাই তাহলে এখন আপনাদের এরকম অসম্ভব সুন্দর লেখাগুলো ছাড়া আর কোন বিকল্প নেই। ধন্যবাদ স্যার।

Mahbub A. Chunnu

Mahbub A. Chunnu

২০১১.০৩.০৬ ০০:১২
ধন্যবাদ স্যার,
আপনি দেশের সিংভাগ মানুষের মনের কথা লিখে দিয়েছেন।

kamal

kamal

২০১১.০৩.০৬ ০০:১৯
I wish i could express myself like my respected Prof Md Jafar Iqbal.You have nicely ,smoothly and elaborately pointed out the facts about PROF YOUNUS.A respected man can only respect another great man.You have done that rightly.Let Allah be kind to Prof Younus and let the devil gets defeated.

Jamil Ahmed

Jamil Ahmed

২০১১.০৩.০৬ ০০:৩৯
আমাদের সরকারের ভেতর শিক্ষিত মানুষের অভাব আছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে, শিক্ষাব্যবস্থার ত্রুটি।

Musabbir

Musabbir

২০১১.০৩.০৬ ১১:৪৫
সহমত

muhammad jasim uddin

muhammad jasim uddin

২০১১.০৩.০৬ ১২:৫২
Thanks Dr. Jafar Iqbal.

Telapoka Buddhigibi

Telapoka Buddhigibi

২০১১.০৩.০৬ ১৩:৩৪
সহমত ...

অবি

অবি

২০১১.০৩.০৬ ১৬:০৩
অসংখ্য ধন্যবাদ ড. জাফর ইকবাল। আমি আপনার বক্তব্যর সঙ্গে সম্পুর্ন একমত।

imran

imran

২০১১.০৩.০৬ ২০:৪৮
স্যর কে অনেক অনেক ধন্যবাদ সবসময়ের মতো সুন্দর আর একটি লেখা উপহার দেয়ার জন্য!
মাঝে মাঝে মনে হয় কেন যে এই দেশে জন্ম না হয়ে অন্য কোন দেশে হলো না!
ছোট্ট একটা দেশ হলে ই চলতো; যেখানে সবাই আত্মসম্মান নিয়ে বুক ঊচু করে কথা বলতে পারতো! বিদেশে থেকে এই আত্মসম্মান টূকূর বড় ই অভাব বোধ করছি!

Salman M. Wahed

Salman M. Wahed

২০১১.০৩.০৭ ১৫:০৫
জাফর স্যার কে অনেক ধন্যবাদ এই বিষয়ে লেখার জন্য। ডক্টর ইউনুস আমাদের দেশের জন্য যে গর্ব এনে দিয়েছেন তার প্রতিদান আমরা তাঁকে এমনভাবে দিচ্ছি... খুব খারাপ লাগছে।

Mohammed Elius Chowdhury

Mohammed Elius Chowdhury

২০১১.০৩.০৭ ১৬:৪১
'সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই সরকার বিশ্বাস করুক আর না-ই করুক, এই দশকে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দিয়ে।'
------------------------------------------------------------------------------------------------------------------------------
এই সত্যটাকে মেনে নেওয়ার ক্ষমতা কখনোই এই সরকারের হবে না......কারন তাদের মাথা থেকে বাংলাদেশ সৃষ্টির পিছনে এবং সামনে শুধু একজনের অবদানই গ্রহনযোগ্য এখানে অন্য কাউকে ভাগিদার করা যাবে না। একবিংশ শতকের এ যুগে এসে এ ধরনের মানষিকতা থেকে বের হয়ে আসতে হবে নয়ত কখনোই দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে না।

Md.Humaun Kabir

Md.Humaun Kabir

২০১১.০৩.০৮ ১৬:৫৪
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল স্যার,
আপনি'ও প্রস্তুত থাকবেন, অপ্রিয় সত্য কথা বলার জন্য হয়ত এর পর আপনি'ই তাদের টার্গেট হয়ে যাবেন।