সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
যুদ্ধের আহ্বান
চেচেনের বিদ্রোহী নেতা ডকু উমারভ রাশিয়ার বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধে’ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জঙ্গি সংগঠনের ওয়েবসাইটে (hunaifa.com) ছাড়া একটি ভিডিওচিত্রে তিনি এ আহ্বান জানান। তুষার আচ্ছাদিত একটি বনে ধারণ করা ওই ভিডিওচিত্রে তিনি বিদ্রোহীদের উদ্দেশে বলেন, সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি এগিয়ে চলছে। যেখানে পার সেখানেই শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তিনি এ যুদ্ধে নারীদের যোগ দেওয়ারও আহ্বান জানান। এএফপি।
সড়ক দুর্ঘটনায়
ভারতের হিমাচল প্রদেশে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছে। রাজ্যের রাজধানী সিমলা থেকে ৪০০ কিলোমিটার দূরে চাম্বা জেলার ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের কর্মকর্তা অশ্বিনী কুমার জানান, চম্বা জেলায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ট্রাকে করে ফেরার সময় শেখপুর গ্রামের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে তা গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। একই জেলায় পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় অন্য একটি গাড়ি খাদে পড়ে গিয়ে সাতজন নিহত হয়। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






