বেস্ট অব ব্লগসে সেরা বাংলা ব্লগ
জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলের ওয়েবসাইট আয়োজিত সেরা ব্লগ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশি ব্লগারের একটি বাংলা ব্লগ। সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত এক সম্মেলনে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
বেস্ট অব ব্লগস (ববস) নামের এ প্রতিযোগিতায় বাংলা ব্লগের জন্য সেরা ব্লগের পুরস্কার জিতেছেন ব্লগার আলী আহমেদ (www.ali-mahmed.com)। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১১টি ভাষার সর্বমোট আট হাজার ৩০০ ব্লগ জমা পড়ে। সব মিলিয়ে বিভিন্ন ভাষায় ১২টি বিভাগে এ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া বিচারকদের রায়ে বিভিন্ন ভাষায় ১১টি এবং ব্যবহারকারীদের ভোটের মাধ্যমে ১১টি ভাষার ব্লগকে নির্বাচিত করা হয়। বাংলা ভাষার আলী আহমেদের ব্লগটি ব্যবহারকারীদের ভোটে মাধ্যমে নির্বাচিত তালিকায় বিজয়ী হয়েছে।
চলতি বছরের জুন মাসে জার্মানির বনে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.dw-world.de/bengali ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী







এছলাম সরকার
২০১০.০৪.২০ ০৫:৪৩mohammad
২০১০.০৪.২০ ২৩:০০