সাকিবের ‘বিস্ময়’ উপহার এবং...
-
শাপে বর! মিস ফিল্ডিং করেছিলেন রাজ্জাক। আর সেটাকে পুঁজি করে একটি রান চুরি করে নিতে চেয়েছিলেন শেবাগ-গম্ভীর। কিন্তু দারুণ এক থ্রোতে রাজ্জাকই রানআউট করলেন বীরেন্দর শেবাগকে। শুরু হলো উল্লাস
শামসুল হক
-
ব্যাট-বলের লড়াইয়ে তামিমের কাছে পরাজিত জহির খানের প্রতিক্রিয়া
প্রথম আলো
বাংলাদেশ অধিনায়কের টস জয়ে আগে কখনো এতটা উল্লাস কি করেছে গ্যালারি? টস জিতে অধিনায়কের ঠোঁটেই কি এত বিস্তৃত হাসি ছড়িয়েছে কখনো? আর প্রেসবক্সের কথাই ধরুন। সাকিব আল হাসান টস জিতলেন না, যেন ম্যাচই জিতে গেল বাংলাদেশ!
কিন্তু এ কি শোনালেন সাকিব? উইকেটের পাশে দাঁড়িয়ে রীতিমতো বোমা ফাটালেন—টসে জিতে ব্যাটিং! শুরু থেকে যে শিশির ঢেকে রেখেছে পুরো সিরিজটাকেই, সেটার কথা কী করে ভুলে গেলেন অধিনায়ক? শিশিরভেজা কন্ডিশনে পরে বল করা কঠিন হচ্ছে বলে ত্রিদেশীয় সিরিজে টসে জেতা মানেই আগে ফিল্ডিং আর ম্যাচ জেতা। শিশির নিয়ে এত কথা বলে সাকিব তাহলে কেন পায়ে ঠেললেন ‘ঘরের লক্ষ্মী’? বাংলাদেশ দলে চার স্পিনার আর গত দুই ম্যাচে সবাই জেনেছে শিশিরসিক্ত বল গ্রিপ করাই কঠিন হচ্ছে স্পিনারদের। কী রহস্যের দিকে তাহলে ঠেলে দিলেন সাকিব এই ম্যাচকে?
টস জেতার পর সংক্ষিপ্ত সাক্ষাত্কারে ‘রহস্যময়’ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন সাকিব—উইকেটটাকে তাঁর কাছে ব্যাটিং-সহায়ক মনে হচ্ছিল। কিন্তু পাশে দাঁড়ানো ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে হলো সাকিবের সিদ্ধান্তে একদমই মন খারাপ করেননি। টসে জিতলে নাকি ফিল্ডিংই করার ইচ্ছা ছিল ভারতের। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী মাঠেই হকচকিত হয়েছেন সাকিবের ব্যাটিং নেওয়ার কথা শুনে। বিস্মিত হয়েছেন সুনীল গাভাস্কারসহ অন্য ধারাভাষ্যকারেরাও। আতহার আলী খান তো বাংলাদেশ ২৯৬ রান করার পরও বললেন, ‘অধিনায়ক ভুল করলে অনেক সময় অন্যরা সাপোর্ট দিয়ে সে ভুলটা ঢেকে দেয়। আজ (গতকাল) তাই হয়েছে। আমরা সবাই খুব অবাক হয়েছি ওর সিদ্ধান্তে। আর এই উইকেটে ভারতের জন্য ২৯৬ রান বেশি কিছু না। এর চেয়ে ভারতকে আগে ব্যাটিং করতে দিয়ে ৩০০-র মধ্যে আটকে রাখতে পারলে ভালো হতো।’
টস দুই অধিনায়কের মুখেই হাসি ছড়ালেও বাংলাদেশ ইনিংস যত এগিয়েছে, হাসি তত উজ্জ্বল হয়েছে সাকিবেরই। ওপেনিং জুটিতে তামিম ইকবাল-ইমরুল কায়েস ১১ ওভারেই তুলে ফেললেন ৮০ রান। তামিমের দুরন্ত ব্যাটিং বারবারই মনে করাচ্ছিল ভুল করেননি সাকিব। উইকেটের মন্ত্র তিনি ঠিকই বুঝতে পেরেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান মাত্র দুই শব্দের একটা সনদপত্র দিলেন টস জিতে ব্যাটিং করতে নামাটাকে, ‘বিচক্ষণ সিদ্ধান্ত।’ কুয়াশা আর শিশিরের দাপট ত্রিদেশীয় সিরিজটাকে যতই শীতার্ত করে তুলুক, গতকালের সূর্যে অন্য ভাষা পড়েছেন রকিবুল, ‘আজ সকাল থেকেই অনেক উজ্জ্বল সূর্য। শিশিরও সন্ধ্যা ৭টার আগে পড়বে বলে মনে হয় না। আমি তো বলব খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের অধিনায়ক। এই উইকেটে ভারতকে আগে ব্যাটিং করতে দেওয়াটা বিপদের কারণ হতো।’ আরেক সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন বাংলাদেশের ব্যাটিং দেখতে দেখতে রকিবুলের কথাটাই টেনে নিলেন আরও, ‘এই উইকেটে তিন শর বেশি রান করাও কোনো ব্যাপার হবে না। ভারতীয় ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। ওদের আগে ব্যাটিং দিলে ওরা সাড়ে তিন শ-চার শও করে ফেলতে পারে। এটাও ঠিক, শিশির একটা ব্যাপার এই সিরিজে। কিন্তু গত ম্যাচেও শিশির অনেক দেরিতে এসেছে। সাকিব হয়তো ভেবেছে ওর স্পিন আক্রমণটা ভালো...।’ বাংলাদেশের রানটা শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৬। ওই সময়ে গাজী আশরাফেরও বিশ্বাস ছিল ভালো লড়াই করার মতো একটা স্কোরই জমা হতে যাচ্ছে স্কোরবোর্ডে। সঙ্গে ছিল একটা শঙ্কাও, ‘২৭০-৮০ তো হওয়াই উচিত। তিন শও হয়ে যেতে পারে। তবে হঠাত্ কোনো বিপর্যয় এলে আমরা অনেক সময় আর সোজা হয়ে দাঁড়াতে পারি না। দেখা যাক, আহ কী হয়...!’
আশঙ্কা সত্যি হয়নি গাজী আশরাফের। কোনো বিপর্যয়ই কাল এলোমেলো করতে পারেনি বাংলাদেশের ব্যাটিং। বরং তামিম-ইমরুলের পর আশরাফুল-রকিবুল-মাহমুদউল্লাহরা শিশিরের চ্যালেঞ্জ নেওয়ার মতো জায়গায় পৌঁছে দিলেন বাংলাদেশ বোলারদের। টসে জিতে সাকিবের আগে ব্যাটিং করার সিদ্ধান্ত এক শতে এক শ পাবে না পঞ্চাশ, ২৯৬ রান করার পরও সে উপসংহার টানার ভার ছিল বোলারদের ওপর। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের কথার মূল বক্তব্যও তাই, ‘খুবই সাহসী সিদ্ধান্ত নিয়েছে সাকিব। যদি পরিকল্পনায় সফল হয়, তাহলে এটা হবে খুবই ভালো সিদ্ধান্ত। আর যদি রাতের বেলা শিশির সত্যি সত্যি সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে এটা বাজে সিদ্ধান্ত।’
বাংলাদেশ ইনিংসের পর ২৯৬ রানের সুখানুভূতির সঙ্গে তাই মিশে ছিল একটা উত্কণ্ঠাও—সাকিব ঠিক করলেন তো?








Ahmed Shafkat
২০১০.০১.০৮ ০৩:৩৯Sajib
২০১০.০১.০৮ ০৪:৩৯Mohammed Gias Uddin
২০১০.০১.০৮ ১০:৪৯Nipun
২০১০.০১.০৮ ১১:১৩মির্জা মোহাম্মদ ছাবের আলম
২০১০.০১.০৮ ১৪:৩২Masudur Rahaman
২০১০.০১.০৮ ১৫:০৪But neve the less 296 runs which is a record score against India and BD team has shown their team spirit. CONGRATULATIONS FOR THAT!! KEEP IT UP!!! It's a game so there will be win and loss and there is no loss in the world that can teach us to become a losser. We will come back. So go ahead BD team we are with you!!

২০১০.০১.০৮ ১৫:৪৭Shantonu Rahman
২০১০.০১.০৮ ১৬:৫১Md. Mizanur Rahman
২০১০.০১.০৮ ১৭:০২Asit Ghosh
২০১০.০১.০৮ ১৮:২১Abul K
২০১০.০১.০৮ ২৩:৫৮