ঈদের শুভেচ্ছা
আমাদের বুকশেলফ
আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় কেটেছে অনেকটা পিকনিকের মতো করে। মানুষ যখন বাসায় থাকে, তখন সত্যিকারের বিছানায় ঘুমায়, সত্যিকারের কাপড় পরে, সত্যিকার থালা-বাসন, কাপ-পিরিচে খায়। যখন হঠাৎ করে কেউ এক-দুই দিনের জন্য পিকনিকে যায়, তখন কোনো কিছুই সত্যিকারের হয় না—জোড়াতালি দিয়ে কাটিয়ে দেয়। যুদ্ধের পর যখন দেশ স্বাধীন হলো, তখন আমাদের সবকিছুই ছিল জোড়াতালি দেওয়া। বিছানা নেই, তাই মেঝেতে... বিস্তারিত
ঈদের সেকাল
যে ঈদ এখন আমরা পালন করছি, তা আমাদের এখানে ঈদুল আজহা বা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। তবে সাধারণ মানুষের কাছে এ ঈদের আরেক নাম বকরি ঈদ। কোরবানির ঈদ না-হয় বোঝা গেল কিন্তু বকরি ঈদ? অনেকের ধারণা, সূরা বাকারা থেকে বকরি শব্দটি চালু হয়েছে। সূরা বাকারায় গাভি সম্পর্কে বলা হয়েছে বটে তবে তা অন্য প্রসঙ্গে, ঈদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এর কারণ অন্য। ১০০ বা ১৫০ বছর আগে... বিস্তারিত
ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এর কারণ অন্য। ১০০ বা ১৫০ বছর আগে... বিস্তারিত
স্যান্ডো, গরু এবং কপাল কথা
ফ্রিজ-ডিপফ্রিজের বিজ্ঞাপনে পত্রিকা সয়লাব। তার মানে কোরবানির ঈদ ‘নকিং অ্যাট দ্য ডোর’। এখন সবার ভাবনায় গরু-ছাগল আর টাকা-পয়সার চেহারা ভাসার দিন। চেহারা তো বটেই, সঙ্গে হাট-বাজার, দাম নিয়ে সাধ্য-অসাধ্য, ব্যবসায়ীদের তোড়জোড়, কেনাকাটায় সম্ভাব্য প্রতিযোগী ক্রেতা কারা হবে ইত্যাদি। আলাপ-আলোচনার আসর ঘরে-বাইরে।
তো এসব নিয়ে তেমন এক আসরে কথা হচ্ছিল। আড্ডার সদস্য সবাই অবসরপ্রাপ্ত ছা-পোষা... বিস্তারিত
তো এসব নিয়ে তেমন এক আসরে কথা হচ্ছিল। আড্ডার সদস্য সবাই অবসরপ্রাপ্ত ছা-পোষা... বিস্তারিত
৩০৬ নম্বর বাস
লংবেন্টন স্ট্রিট বাসস্টপে সন্ধ্যা নামছে। ৩০৬ নম্বর বাসের জন্য অপেক্ষা করি। এই বাসস্টপে যে কৃষ্ণাঙ্গ যুবকটি গিটার বাজায়, দেখি সে তার আসর গুটিয়ে কাঁধে তুলে নিয়েছে গিটার। সামনে উল্টিয়ে রাখা তার টুপিতে যে খুচরা পয়সা জমেছে, তা গুনে পকেটে পোরে সে। টুপিটা মাথায় দিয়ে হেঁটে যায় ওপারের ফুটপাতে। একটা দুটো গাড়ি হেডলাইট জ্বালিয়ে দ্রুত চলে যায়। চরাচরে আর কাউকে দেখা যায় না। হু হু ঠান্ডা... বিস্তারিত
মমির অভিশাপ
গত বছরের জুন মাসের কথা। আমরা একদল বন্ধুবান্ধব ঠিক করলাম মিসর ও তুরস্ক ভ্রমণে যাব। প্যাকেজ ট্যুর। আটজন যাত্রী। রঞ্জনা আর তাঁর মেয়ে অনসূয়া। রাফাত আর তাঁর মেয়ে দানিশা। মেরিনা আর তাঁর মেয়ে পদ্য। সঙ্গে আমি। বিজোড়। আমার সঙ্গে আমাদের বন্ধু সুকান্তগুপ্ত। দুই মোচুয়া এক রুমে। এভাবেই হোটেলগুলোয় রুম ভাগাভাগি করতে হয়েছিল।
কায়রো এয়ারপোর্ট থেকে ট্রলি ঠেলে বেরোতেই গরমের আঁচ খানিকটা টের... বিস্তারিত
কায়রো এয়ারপোর্ট থেকে ট্রলি ঠেলে বেরোতেই গরমের আঁচ খানিকটা টের... বিস্তারিত
বিশ্বের সবচেয়ে পরিচিত ছবির গল্প
চাক ওরিয়ারের বয়স তখন ৬০। আর এ বয়সেই একটা নতুন প্রেমে পড়েছেন। না অন্য কিছুর না। প্রেমে পড়েছেন এক জলজ্যান্ত নারীরই। সে এক উথালপাতাল প্রেম। শীতের সকালে সেই নারীর সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন। আকাশে ঝলমলে রোদ। ফোর হুইল ড্রাইভ গাড়িটি ছুটছে নাপা ভ্যালির পাশ দিয়ে। চালক ওরিয়ার নিজেই। পেছনের সিটে অবহেলায় পড়ে আছে ক্যামেরাটি। রাস্তার দুই পাশে সাঁই সাঁই করে চলে যাচ্ছে সবুজ ঘাসের... বিস্তারিত
নুহাশপল্লীর ভূত
নুহাশপল্লীতে ভূতের গল্প শুনি আমার প্রথম রাতেই, ২০০৮ সালের ১৩ মার্চ। অন্ধকার রাতে টর্চ হাতে নিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে বাগান পরিদর্শন করে এসে আমরা ফিরে গিয়ে যে যাঁর ঘরে শুয়ে থাকি। হুমায়ূন আহমেদের মাস্টার বেডরুমের পাশের ঘরটিতে দুটি বিছানা। তার একটিতে আমি আর অন্যপ্রকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম। আমি ঘুমানোর চেষ্টা করব, এমন সময়ই মাজহার ভূতের গল্প শুরু করে।
ভূতে... বিস্তারিত
ভূতে... বিস্তারিত
যেখানে তৈরি হয় বেকহাম-মেসি
স্কুলে ছেলেটাকে জিজ্ঞেস করা হতো, তুমি কী হতে চাও? লাজুক স্বরে ছেলেটা বলত, ‘ফুটবলার।’ শিক্ষকেরা বলতেন, ‘ফুটবল খেলতে চাও বেশ তো। কিন্তু কী কাজ করতে চাও? অনেকে যেমন ডাক্তার-ইঞ্জিনিয়ার হয় না? তেমনি।’ ছেলেটা এবার বেশ প্রত্যয় নিয়ে বলত, ‘আমি ফুটবলারই হতে চাই।’
ছেলেবেলায় স্কুলের খাতায় ‘এইম ইন লাইফ’ কে না লেখে। কিন্তু নিজের লেখা সেই রচনার সঙ্গে কজনের জীবনের গতিপথ মিলে যায়? কেউ হয়তো... বিস্তারিত
ছেলেবেলায় স্কুলের খাতায় ‘এইম ইন লাইফ’ কে না লেখে। কিন্তু নিজের লেখা সেই রচনার সঙ্গে কজনের জীবনের গতিপথ মিলে যায়? কেউ হয়তো... বিস্তারিত
নামসর্বস্ব
১০ বছর পর যেদিন নিজের নাম ছাপার আকারে দেখলেন, জায়েদ হকের একটা শিরশির অনুভূতি হলো। প্রেমে পড়ার সময় তাঁর এ রকম অনুভূতি হয়েছিল। দেশের বাইরে থাকেন বলে দেশের পত্রিকা পড়তে হয় ইন্টারনেটে। একটা পত্রিকার সাহিত্য সাময়িকীতে নিজের নামে ছাপানো গল্পটা দেখে তিনি একমনে অনেকক্ষণ চেয়ে থাকেন। হঠাৎ তাঁর মনে হয়, দেশে তাঁর বসতবাড়ি ভাইয়েরা দখল করেছে, মা-বাবা নেই, আত্মীয়স্বজনের বেশির ভাগই অচেনা হয়ে... বিস্তারিত
[ 1 ][ 2 ] >>



