জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০১২ বিশেষ ক্রোড়পত্র
সবার মন জয় করল কৃতী শিক্ষার্থীরা
কৃতী শিক্ষার্থীদের প্রাণের সাড়ায় জেগে উঠেছে নন্দন পার্ক। তরুণদের গান, হাসি আর উচ্ছলতায় ভেসে যাচ্ছে পুরো এলাকা। সবার দৃষ্টি হঠাৎ মঞ্চের দিকে। সেখানে টিভি নাটকের একজন জনপ্রিয় নায়ক এসেই সবার মন কেড়ে নিয়েছেন। তাঁর কথা আর গানে সবাই মুগ্ধ। মঞ্চে একের পর এক তারকারা আসছেন। সবাই উন্মুখ হয়ে আছেন, কার পর কে আসেন। একসময় মঞ্চের সামনের মাঠের পেছন দিকে একজন তরুণ শিক্ষার্থী বলে উঠল, ‘ওই যে... বিস্তারিত
আমরা সবাই রাজা
‘বাবা, তোমরা চিন্তা করো না। আমি জিপিএ-৫ এর সংবর্ধনায় যাচ্ছি। সন্ধ্যার আগেই বাড়ি ফিরব।’ এটি বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, ইস্পাহানী স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থীর চিরকুট। সে ভেবেছিল, তার বাবা-মা একা একা তাকে কৃতী সংবর্ধনায় আসতে দেবে না। তাই অভিভাবকের উদ্দেশে চিরকুট লিখে সংবর্ধনা অনুষ্ঠানে চলে আসে সে। পরে মুঠোফোনে যখন বাবা-মায়ের সঙ্গে কথা হয়, তখন তাঁদের সে জানায়,... বিস্তারিত
শিক্ষামন্ত্রীর চমক
শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষে মঞ্চে শুরু হয়েছে গান। কিন্তু সেদিকে তেমন মনোযোগ নেই জিপিএ-৫ পাওয়া মেধাবীদের! সবাই আতিপাতি করে ছুটছে মাঠের পশ্চিম পাশের জটলার দিকে। ব্যাপার কী! ব্যাপারটা চমক দেওয়ার মতোই। তারা ঘুণাক্ষরেও ভাবেনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঞ্চ ছেড়ে নেমে আসবেন একেবারে তাদের মাঝে! ১৩ জুলাই নন্দন পার্কে এই কাজটিই করেছেন আমাদের শিক্ষামন্ত্রী, মিশে গেছেন... বিস্তারিত
হার মেনেছে শারীরিক বাধা
জেসিও সাংমা এসেছে চিড়িয়াখানা বোটানিক্যাল হাইস্কুল থেকে। জিপিএ-৫ পাওয়া আর দশটা শিক্ষার্থী থেকে সে ছিল একটু ভিন্ন। কারণ ছোটবেলা থেকেই তার দুটি পা অচল। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও লেখাপড়া চালিয়ে গেছে সঠিক নিয়মে। সাফল্যও দেখিয়েছে এসএসসিতে। বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে জিপিএ-৫। এ বছর ভর্তি হয়েছে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে। বন্ধুরা এসে তার নাম নিবন্ধন করায় সংবর্ধনা অনুষ্ঠানের... বিস্তারিত
রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা
তা হোক না শত প্রাণের উচ্ছ্বাসের জিপিএ-৫ সংবর্ধনা। রোগ-শোক তো আর বলে কয়ে আসে না! অপার আনন্দের সঙ্গে কড়া রোদ আর আকাশ ভাঙা বৃষ্টি—এবারও দুটো হজম করতে হয়েছে কৃতীদের। আর এ জন্য প্রাথমিক চিকিৎসাসেবা দিতে কাজ করেছেন রেড ক্রিসেন্ট সদস্যরা। কাটাছেঁড়াসহ প্রাথমিক সব চিকিৎসা দিয়েছেন তাঁরা। দুই দিনের অনুষ্ঠানে মোট ২২ জন সদস্য কাজ করেছেন। জরুরি প্রয়োজনে তাদের একটি অ্যাম্বুলেন্সও... বিস্তারিত
নাচ-গানে নন্দনের পথে
জিপিএ-৫ সংবর্ধনার উৎসবে যোগ দিতে ঢাকার বাণিজ্য মেলার মাঠে এসেছে মিরপুর গার্লস স্কুল থেকে পাস করা একদল শিক্ষার্থী। উৎসবস্থল নন্দনে যাওয়ার জন্য বাসে উঠে তাদের চোখে রীতিমতো হতাশা! কারণ, বাসে গান শোনার ব্যবস্থা নেই। মুহূর্তে সবাই কেমন যেন নিশ্চুপ।নীরবতা ভাঙল মৌ।বলল, ‘আ রে তাতে কী! ভেঙেছে কলসির কানা, তাই বলে কি প্রেম হবে না!’ বহুল প্রচলিত বাংলা প্রবাদটি খানিকটা নিজের মতো করে বলে... বিস্তারিত
এমনটাই তো চাই
চাইলেই মুঠোফোনটা পকেটে ভরে ফেলতে পারত। কিংবা মুঠোফোনের সুইচ বন্ধ করে মিশে যেতে পারত পাঁচ হাজার শিক্ষার্থীর বিশাল জনসমুদ্রে। কেউ আর তাকে খুঁজে পেত না। কিন্তু এসবের কিছুই করেনি অর্পণ দাশগুপ্ত। সে বরং আধ ঘণ্টা ধরে পুরো নন্দন পার্কে তন্ন তন্ন করে খুেঁজছে মুঠোফোনটির প্রকৃত মালিককে। তারপর মালিকের হাতে ফোনটি তুলে দিয়ে তবেই তার স্বস্তির নিঃশ্বাস।
ঘটনাটি ১৩ জুলাইয়ের। ঢাকা... বিস্তারিত
ঘটনাটি ১৩ জুলাইয়ের। ঢাকা... বিস্তারিত
যমজ পাঁচ!
পারভীন দীপ্তি ও শারমিন দ্যুতি দুজন যমজ বোন। সবকিছুতেই তাদের মিল। দুজনই ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয় এ বছর। স্কুলে পড়ার সময় ক্লাসে প্রতিবছরই তারা থাকে পাশাপাশি স্থানে। তাই পরীক্ষা ভালো হলেও দুই বোনকে নিয়ে ছিল বাবা-মায়ের বড্ড চিন্তা। দুজনের ফলাফল দুই রকম হলে কীভাবে সান্ত্বনা দেবে তারা। ফলাফলের দিন তো দুই বোনই দিশেহারা। দীপ্তি জানায়,... বিস্তারিত
কত দিন দেখা হয়নি...
বাস ছাড়ার আগ মুহূর্তে চেনা মুখের কাউকে খুঁজে পাচ্ছেন না জেসিকা। স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগও নেই অনেক দিন। তবে কি সারা দিনই মাটি হয়ে যাবে? বিষণ্ন মনে বাসে উঠতেই জেসিকার চোখে ঝলক দিয়ে উঠল আনন্দ। আ রে এশা, অর্থি, সারথি, বৃত্ত—সবাইকেই তো দেখা যাচ্ছে! আর পরের দৃশ্যটিও খুব পরিচিত— চিৎকার করে বন্ধুর সঙ্গে আলিঙ্গন। জমে গেল আড্ডা। ঘটনা হলো—ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে... বিস্তারিত
[ 1 ][ 2 ] >>



